Rajnath warning to Pakistan: কান খুলে শুনে নাও পাকিস্তান...এবার অভূতপূর্ব পদক্ষেপ হবে, হুংকার রাজনাথের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও সীমান্তে কোনAরকম আঘাত সহ্য করবে না। যদি পাকিস্তান কোনওরকম 'দুঃসাহস' দেখানোর চেষ্টা করে, তবে ভারতের পাল্টা পদক্ষেপ হবে 'অভূতপূর্ব এবং চূড়ান্ত'।

Published on: Apr 02, 2026 10:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও সীমান্তে কোনAরকম আঘাত সহ্য করবে না। যদি পাকিস্তান কোনওরকম 'দুঃসাহস' দেখানোর চেষ্টা করে, তবে ভারতের পাল্টা পদক্ষেপ হবে 'অভূতপূর্ব এবং চূড়ান্ত'। তবে সরাসরি পাকিস্তানের নাম করেননি। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার সময় পাকিস্তানের নাম না করেই কড়া বার্তা দেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা, তবে শর্তসাপেক্ষ

তিনি বলেন, ভারত বরাবরই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু সেই ইচ্ছাকে যেন ভারতের দুর্বলতা বলে ভুল করা না হয়। সীমান্তে স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও অপপ্রয়াস রুখে দিতে ভারতীয় সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত।

আরও পড়ুন: HS Semester Exam Future: উচ্চমাধ্যমিকের সেমেস্টার প্রথা বাতিল হয়ে যাচ্ছে?

ভারতের পাল্টা ব্যবস্থার ধরণ

রাজনাথ সিং এবারের সতর্কবার্তায় অভূতপূর্ব এবং চূড়ান্ত শব্দ দুটি ব্যবহার করেছেন। এর অর্থ হল, সীমান্তে পাকিস্তান যদি কোনও প্ররোচনা দেয়। তবে ভারত কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে না, বরং এমন এক পালটা জবাব দেবে যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। এই বক্তব্য থেকে পরিষ্কার যে, ভারত এখন প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পিছুপা হবে না।

আরও পড়ুন: Rain-Weather Forecast till 8th April: আরও ২ দিন ভ্যাপসা গরম, তারপরই আবহাওয়া পালটাবে দক্ষিণবঙ্গের, ঝড়-বৃষ্টি শুরু হবে

সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত

১) রাজনাথ জানিয়েছেন, ভারত এখন আর কেবল আমদানিকারক দেশ নয়, বরং বড় প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারক হওয়ার পথে।

২) তিনি জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ভারতীয় সেনাবাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

৩) সীমান্তবর্তী পরিকাঠামো উন্নয়ন দ্রুতগতিতে চলছে, যা যে কোনও জরুরি অবস্থায় দ্রুত সেনা মোতায়েনে সাহায্য করবে।

আরও পড়ুন: India invited for hormuz strait opening: হরমুজ সচল করার জন্য ভারতকে ডাক আমেরিকার 'বন্ধু' দেশের! কে যাবেন বৈঠকে?

আঞ্চলিক নিরাপত্তা ও ভারতের অবস্থান

কাশ্মীর ইস্যু হোক বা ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার - পাকিস্তান সীমান্ত দিয়ে যে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, তা ভারতের নজরে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভারত তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনও স্তরে গিয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। আন্তর্জাতিক মহলেও ভারত বারবার পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়টি তুলে ধরেছে। রাজনাথের এই বক্তব্য মূলত সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More