Raul John Aju biography: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেরলের ১৭ বছরের তরুণ উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। আর সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে কেরলের কিশোর। ছবির ক্যাপশনে রাউল জন আজু লিখেছে, ‘এখনও বিশ্বাস করতে পারছি না। মজা করে ভিডিও বানানো থেকে মাত্র ১৭ বছরেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা-জীবন এমন সব সুযোগ দিয়েছে, যা কোনওদিন ভাবিনি।’

তিন দিনব্যাপী ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনটি বৃহস্পতিবার থেকে (২৬ নভেম্বর) শুরু হয়েছে। রাশিয়ার দূতাবাস রাউল জন আজুকে ‘থিংকক্র্যাফ্ট প্ল্যাটফর্মের নির্মাতা স্কুলছাত্র’ বলে পরিচয় দিয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে যে তরুণ এআই প্রতিভারা বৈঠক করেছেন, রাউল তাঁদেরই একজন। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে পুতিনের সঙ্গে রাউলের এই সাক্ষাৎ হয়। ‘এআই কিড অফ ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও টুল তৈরি করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। পাশাপাশি এআই প্রযুক্তিতে মানুষকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের প্রযুক্তিপ্রেমকে স্টার্টআপে রূপ দেওয়ার মাধ্যমে আলোচনায় এসেছে এই কিশোর।
রাউলের ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সাধারণত এই বয়সে বেশির ভাগ ছেলেমেয়ে বাবার কাছে হাতখরচ চায়। কিন্তু রাউলের বাবা তাঁর ছেলের সংস্থাতেই কাজ করেন এবং মাসে ২ লক্ষ টাকা বেতন পান। রাউলের প্রযুক্তি জগতের যাত্রা শুরু মাত্র নয় বছর বয়সে। নিজে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পর প্রতিষ্ঠা করে ‘এআই রিয়েলম টেকনোলজিস’ নামে একটি স্টার্টআপ। বর্তমানে সংস্থায় ১৫ জন কর্মী কাজ করছেন। জানা গিয়েছে, সারা বিশ্বে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে এই সংস্থা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রযুক্তি জগতে আসার গল্প তুলে ধরে রাউল। কেরলের কিশোর জানিয়েছিল, ‘ভিডিও এডিটিং করতে গিয়েই প্রযুক্তির প্রতি ভালোলাগা তৈরি হয়। বাবা অ্যাডোবি-তে চাকরি পাওয়ায় সব দামি টুল ফ্রিতে ব্যবহারের সুযোগ পাই। সেখান থেকেই এআই শেখা শুরু। এর পর স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে ‘মি-বট’ নামে একটি রোবট বানাই।’
‘এআই জার্নি ২০২৬’ কৃত্রিম বুদ্ধিমত্তা জগতের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এখানে ভারত, চিন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই সম্মেলনে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ এবং সেলফি পোস্টের ঘটনা তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
{{/usCountry}}‘এআই জার্নি ২০২৬’ কৃত্রিম বুদ্ধিমত্তা জগতের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এখানে ভারত, চিন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই সম্মেলনে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ এবং সেলফি পোস্টের ঘটনা তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
{{/usCountry}}