...
...
Next Story

জীবন পুনর্গঠন: প্রতিরোধ, সময়োপযোগী হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসার মাধ্যমে ভারতে ট্রমা কেয়ারের উন্নতিসাধন

বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনা ও অস্টিওপোরোসিসজনিত ফ্র্যাকচার বৃদ্ধির কথা জানিয়ে সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া ও উন্নত চিকিৎসার আহ্বান জানিয়েছেন। ভারতে ট্রমা মৃত্যু ও অক্ষমতার বড় কারণ, তাই প্রতিরোধ, দ্রুত হস্তক্ষেপ ও উন্নত সেবার প্রয়োজন।

Published on: Apr 24, 2026, 15:39:15 IST
By
Prefer HTon Google
Advertisement

বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস-সম্পর্কিত ফ্র্যাকচারের ক্রমশ বাড়তে থাকা বোঝার কথা তুলে ধরেছেন; বৃহত্তর সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার সুযোগ ব্যবহারে ডাক দিয়েছেন।

জীবন পুনর্গঠন: প্রতিরোধ, সময়োপযোগী হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসার মাধ্যমে ভারতে ট্রমা কেয়ারের উন্নতিসাধন
জীবন পুনর্গঠন: প্রতিরোধ, সময়োপযোগী হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসার মাধ্যমে ভারতে ট্রমা কেয়ারের উন্নতিসাধন

কলকাতা, ১৭ এপ্রিল, ২০২৬: ভারতে ট্রমা (আঘাতজনিত পরিস্থিতি) মৃত্যু এবং শারীরিক অক্ষমতার একটি প্রধান কারণ হিসেবে উঠে আসছে, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা আজ প্রতিরোধ, প্রাথমিক হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসা এই তিনটির সমন্বয়ে ট্রমা কেয়ারের একটি ব্যাপক পদ্ধতির জরুরি প্রয়োজনিয়তার ওপর জোর দিয়েছেন।

“জীবন পুনর্গঠন: ভারতে ট্রমা কেয়ারের অগ্রগতি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় শীর্ষস্থানীয় চিকিৎসক এবং শিল্প প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস-জনিত ফ্র্যাকচারের ডবল বোঝার কথা তুলে ধরেন, যা একত্রে সারা দেশে ট্রমা কেসগুলোর একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রয়েছে।

ভারতে ক্রমাগত সড়ক দুর্ঘটনার পরিমাণ বাড়ছে, যা বিশেষ করে তরুণ এবং অর্থনৈতিকভাবে উৎপাদনশীল জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। এই ঘটনাগুলোর ফলে প্রায়শই দীর্ঘ হাড়ের ফ্র্যাকচার, পেলভিক ট্রমা এবং মাল্টি-সিস্টেম জটিলতার মতো বাজে আঘাত তৈরি হয়।

ডা. রাকেশ রাজপুত বলেন: “গোল্ডেন আওয়ারের (আঘাতের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়) মধ্যে সঠিক হস্তক্ষেপ জীবন ও মৃত্যুর মধ্যে বা স্থায়ী অক্ষমতা এবং সম্পূর্ণ সুস্থতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। এই বোঝা কমানোর জন্য জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সামান্য পড়ে যাওয়ার কারণে হওয়া এই ফ্র্যাকচারগুলো প্রায়শই অস্টিওপোরোসিসের সাথে যুক্ত থাকে এবং কার্যকরভাবে পরিচালনা করা না হলে দীর্ঘমেয়াদী অক্ষমতা এবং স্বাধীনতা হারানোর কারণ হতে পারে।

ডা. রাজেশ কুশওয়াহা যোগ করেন, “অস্টিওপোরোসিস রোগটি প্রায়শই নির্ণয় করা যায় না। প্রাথমিক স্ক্রিনিং, জীবনযাত্রার পরিবর্তন এবং সময়মতো চিকিৎসা উল্লেখযোগ্যভাবে ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে পারে এবং জীবনের মান উন্নত করতে পারে।”

গত এক দশকে ভারতে ট্রমা কেয়ার সার্জিক্যাল কৌশল, ইমপ্লান্ট প্রযুক্তি এবং ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে—যা দ্রুত সুস্থতা এবং রোগীদের উন্নত ফলাফল নিশ্চিত করছে।

সার্জনদের নিরন্তর প্রশিক্ষণ এবং চিকিৎসার স্ট্যানডারডাইজেশনের ওপরও জোর দেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ধারাবাহিক এবং উচ্চ-মানের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কার্যকরভাবে ট্রমা মোকাবিলা করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিল্প, নীতি নির্ধারক এবং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার প্রয়োজন।

বিশেষজ্ঞরা ট্রমাকে জনস্বাস্থ্যের এজেন্ডা হিসেবে অগ্রাধিকার দেওয়ার জন্য সকল স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে আলোচনা শেষ করেন।

প্যানেল উল্লেখ করেছে যে, “ট্রমা কেবল একটি চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জ নয়—এটি একটি সামাজিক চ্যালেঞ্জ। প্রতিরোধ, সময়োপযোগী যত্ন এবং পুনর্বাসনের ওপর সঠিক আলোকপাত করার মাধ্যমে আমরা এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাতে পারি এবং রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করতে পারি।”

সতর্কীকরণ: সাধারণ তথ্য এবং সচেতনতার উদ্দেশ্যে মেডট্রনিক কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। এই আর্টিকেলের কোনও কিছুই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে বিবেচিত নয়। রোগীদের তাদের লক্ষণ এবং অবস্থার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত।

Want to get your story featured as above? click here!

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe