...
...
Next Story

Pak Terror: পাক জঙ্গি সংগঠন জইশই এখন পাকিস্তানি গুপ্তচর এজেন্সির ‘মাথাব্যথা’? গোষ্ঠীতে মনোমালিন্য! নেপথ্যে…

২০২৫ সালে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি জইশকে। এদিকে, গত কয়েক মাসে বিক্ষোভের ঝড়ে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর।

Published on: Nov 25, 2026, 20:03:07 IST
Advertisement

পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ এখন পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি আইএসআই-রই মাথাব্যথার কারণ হয়ে উঠছে! এমনই দাবি করে আইএএনএস--র রিপোর্ট উল্লেখ করেছে। জানা যাচ্ছে, এই জঙ্গি শিবিরের মধ্যে বেশ কিছুটা মতপার্থক্য তৈরি হতে শুরু করেছে। আর এই মতপার্থক্যের সূত্র রয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(পিওকে) পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে চলা বিক্ষোভে। আর তাতেই ঘুম উড়েছে পাকিস্তানি প্রশাসনের।

পাক জঙ্গি সংগঠন জইশই এখন ISIর ‘মাথাব্যথা’? গোষ্ঠীতে মনোমালিন্য! নেপথ্যে…
পাক জঙ্গি সংগঠন জইশই এখন ISIর ‘মাথাব্যথা’? গোষ্ঠীতে মনোমালিন্য! নেপথ্যে…

উল্লেখ্য, ২০২৫ সালে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি জইশকে। এদিকে, গত কয়েক মাসে বিক্ষোভের ঝড়ে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সেখানে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি বিক্ষোভের ঝড় তুলেছে। এই বিক্ষোভ ঘিরে পাকিস্তানি সেনার দমন পীড়ন,জইশ-এ-মহম্মদ শিবিরের বেশ কিছু জনের পছন্দ হচ্ছে না বলে খবর। আর সেই অপছন্দ থেকেই এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, পিওকে-তে শান্তিপূর্ণ বিক্ষোভে পাক প্রশাসনের জোরপূর্বক দমন নিয়ে প্রশ্ন তুলছে সংগঠনেরই কয়েকজন।আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) সম্প্রতি জইশ-এ-মহম্মদের কাছে একটি নথি হস্তান্তর করেছে, যেখানে মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশের নেতৃত্বকে পিওকে-র রাওয়ালকোটের বিক্ষোভে যোগ দেওয়া অন্তত ২৩ জন ক্যাডারকে নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট দাবি করছে, এই জঙ্গি সংগঠনের ক্যাডারদের ব্যবহার করে পিওকে-তে চলা ওই বিক্ষোভে অশান্তি উস্কে দেওয়ার পরকিল্পনায় ছিল পাকিস্তানি সেনা। যাতে, অশান্তির অজুহাত সামনে রেখে পাকিস্তানি প্রশাসন ওই বিক্ষোভে জোরপূর্বক দমন পীড়ন চালাতে পারে। তবে পাকিস্তানের এই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে গিয়েছে! এমনই আভাস রিপোর্টে। বিক্ষোভে ক্যাডার অনুপ্রবেশ করানোর ছক কষে এগোচ্ছিল পাক সেনা বাহিনী। সেজন্য, জঙ্গি শিবির থেকে ক্যাডারদের বাছাইও করা হয়। এদিকে, পিওকে-র রাওয়ালকোটে সংগঠনের ক্যাডারদের অংশগ্রহণ করার দাবি ওড়াচ্ছে জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-এ-মহম্মদের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। সংগঠন, নিজেদের কার্যকলাপ টিকিয়ে রাখতে এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য এটি শুধু আইএসআই ও পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনের ওপরই নয়, বরং ওই অঞ্চলের জনগণের সমর্থনের ওপরও নির্ভর করে। মৌলিক অধিকার, উন্নত নাগরিক সুবিধা এবং উন্নত জীবনযাত্রার দাবিতে পিওকেতে চলা পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে জঙ্গি সংগঠন জইশের কার্যকলাপও ব্যহত হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। পিওকে-ক এই প্রতিবাদ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ সংগঠনটির পরিকল্পনার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, বলে এক অফিসারের বক্তব্যকে উল্লেখ করে রিপোর্টে তুলে ধরেছে আইএএনএস।

 

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks