ফ্লাইদুবাই কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই ভারতের এআইএ ময়দানে নেমেছে। এর আগে, মাঝ আকাশে বিমানে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর ওমানি পাইলট হাম্মামির হামলা ও ইজরায়েলগামী বিমানটিকে অপহরণ করে জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই ঘটনা ঘিরে, ফ্লাইদুবাইতে কর্মরত দুই মলদ্বীপের পাইলটকে, দুবাইতে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ফ্লাইদুবাইয়ের ওই বিমানটি ঘটনার দিন আরব আমিরশাহি থেকে রওনা হয়ে ইজরায়েল যাচ্ছিল। তবে বিমানে রক্তাক্ত কাণ্ডের পর বিমান তড়িঘড়ি অবতরণ করে সৌদি আরবে। এরপর, এই গোটা ঘটনায়, সৌদি, ইজরায়েল, আমিরশাহির সঙ্গে তদন্তে রয়েছে ভারতও।
মলদ্বীপের সংবাদমাধ্যম আধাধু-র খবর অনুসারে, ফ্লাইদুবাইতে কর্মরত মলদ্বীপের যে দুই পাইলটকে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবারকে আমিরশাহিতে অবস্থিত মলদ্বীপের দূতাবাস এই গ্রেফতারির কথা জানিয়েছে। তবে এই সম্পর্কে কোনও নিশ্চিত সরকারি তথ্য প্রকাশ হয়নি। জানা যাচ্ছে, ফ্লাইদুবাইতে কর্মরত অবস্থায় ওই মলদ্বীপের দুই পাইলট, অভিযুক্ত হাম্মামির সঙ্গে আগেও কাজ করেছেন। ওই দুই পাইলট এর আগে, ইজরায়েলও গিয়েছেন। এদিকে, ফ্লাইদুবাই কাণ্ড ঘিরে রয়েছে জঙ্গি হামলার সন্দেহ। তারই তদন্তে নেমে এই গ্রেফতারি, গোটা তদন্তে কোনও নয়া মোড় আনতে পারে কিনা, সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল!
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর, ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি যাচ্ছিল দুবাই থেকে তেল আভিভ। মাঝ আকাশে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর সহ পাইলট হাম্মামি কুড়ুল নিয়ে হামলা চালায়। সেই সময়ই বিমানের ককপিটের দরজা খোলা থাকার ফলে সেখানে গিয়ে ভারতীয় পাইলটকে প্রাণে রক্ষা করেন কয়েকজন যাত্রী। মিডিয়া রিপোর্ট বলছে, এই বিমানে থাকা আসাফ নামের এক যাত্রী জানিয়েছেন, বিমানের সমস্ত ক্রিউ সদস্যই সেদিন ছিলেন পুরুষ সদস্য। এছাড়াও তিনি বলছেন, যাত্রীরা যখন অভিযুক্ত পাইলটের হাত বেঁধে দেন, তখন ক্রিউ সদস্যরা সেই বাঁধন আলগা করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, ঘটনার দৃশ্য ক্যামেরা বন্দি করা থেকেও যাত্রীরা যাতে বিরত থাকেন, তার চেষ্টা ক্রিউ সদস্যরা করেছেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এনডিটিভির এক রিপোর্ট বলছে, আসাফের অভিযোগ, সেদিন বিমানে আহত অবস্থায় থাকা ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের মুখে এক রহস্যময় পিল গুঁজে দেওয়ার চেষ্টা করেন ক্রিউ সদস্যরা।
গোটা ফ্লাইটে সব ক্রিউ সদস্য পুরুষ হওয়া নিয়েও বেশ কিছুটা সন্দেহ দানা বাঁধছে। তবে এই সমস্ত দাবিই মিডিয়া রিপোর্ট থেকে উঠেে আসছে। সরকারিভাবে এখনও এই সমস্ত তথ্যের বিষয়ে কিছু জানানো হয়নি।
{{/usCountry}}গোটা ফ্লাইটে সব ক্রিউ সদস্য পুরুষ হওয়া নিয়েও বেশ কিছুটা সন্দেহ দানা বাঁধছে। তবে এই সমস্ত দাবিই মিডিয়া রিপোর্ট থেকে উঠেে আসছে। সরকারিভাবে এখনও এই সমস্ত তথ্যের বিষয়ে কিছু জানানো হয়নি।
{{/usCountry}}