...
...
Next Story

Terrorist killed:ফের পাকিস্তানে সক্রিয় ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’! লস্কর হেডকোয়ার্টারে কুপিয়ে খুন জঙ্গি কমান্ডার-রিপোর্ট

যে জায়গায় জঙ্গি সালাফি খুন হয়েছে, সেই মরকজ-এ-তৈবা জায়গাটি লস্কর ই তৈবার হেডকোয়ার্টার বলে জানা যাচ্ছে।

Published on: Mar 21, 2026, 22:04:30 IST
Advertisement

পাকিস্তানের বুকে ফের একবার সক্রিয় হয়ে উঠল ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’! শনিবার পাকিস্তানের মুরিদকেতে এক লস্কর কমান্ডারকে গুলি করে, কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। ঘটনা ঘিরে অভিযোগ রয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’র দিকে। এই প্রথম নয়। পাকিস্তানের বুকে আগেও বহু জঙ্গি নেতার খুনের অভিযোগ গিয়েছে এই ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’দের বিরুদ্ধে। এবার ফের এক ঘটনায় অভিযোগ উঠল।

ফের পাকিস্তানে সক্রিয় ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’!কুপিয়ে খুন লস্কর কমান্ডার-রিপোর্ট (প্রতীকী ছবি)
ফের পাকিস্তানে সক্রিয় ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’!কুপিয়ে খুন লস্কর কমান্ডার-রিপোর্ট (প্রতীকী ছবি)

শনিবার পাকিস্তানের মুরিদকেতে ইদের নমাজের পর মরকজ তৈবার ভিতরে লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে খুন করা হয়েছে বলে খবর। বিভিন্ন মিডিয়া রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। যে জায়গায় জঙ্গি সালাফি খুন হয়েছে, সেই মরকজ-এ-তৈবা জায়গাটি লস্কর ই তৈবার হেডকোয়ার্টার বলে জানা যাচ্ছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় সালাফির আহত অবস্থার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে , সালাফি মাটিতে পড়ে রয়েছে আহত হয়ে, আর আতঙ্কে চারিদিকে দৌড়ে যাচ্ছে আশপাশের মানুষ। জানা গিয়েছে, শনিবার ইদের নমাজের পরই সালাফিকে টার্গেত করে বন্দুকবাজরা। ঘটনাস্থলেই সালাফির মৃত্যু হয়।

এই বিলাল সালাফি, লস্কর ই তৈবার মুরিদকে সেন্টারে জঙ্গিদের নিয়োগের কাজ করত বলে খবর। কাশ্মীরে সন্ত্রাস চালানোর নাম করে যুবকদের বেছে বেছে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব ছিল লস্করের কমান্ডারের ওপর। এদিন তাকে গুলি ছাড়াও, কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে, ঘটনা নিয়ে পাকিস্তানি প্রশাসন মুখে কুলুপ এঁটেছে। প্রসঙ্গত, মরকজ-এ-তৈবা হল সেই জায়গা, যে ঘাঁটি অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। বহু দিন ধরেই পাকিস্তানের মুরিদকের এই ঘাঁটিতে আস্তানা লস্কর ই তৈবার। আর লস্করের সেই আঁতুর ঘরে তাদেরই জঙ্গিকে গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে। আপাতত এই নিয়ে পাকিস্তান কী বলে, সেদিকে তাকিয়ে বহু মহল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe