...
...
Next Story

পাকিস্তানের PIAতে প্রায় যোগ দিয়ে দিচ্ছিলেন! কীভাবে টাটাদের AIতে এলেন টেওয়ল্ডে?

এয়ার ইন্ডিয়ার নয়া সিইও টেওল্ডে।

Published on: Aug 6, 2026, 18:29:38 IST
Advertisement

সদ্য এয়ার ইন্ডিয়ার সিইও হিসাবে যোগ দিয়েছেন টেওল্ডে গেব্রেমারিয়াম। তবে ইন্ডিয়া টুডে-র রিপোর্ট বলছে, তিনি টাটাদের এার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে, পাকিস্তানের পিআইএ বিমান পরিষেবা সংস্থায় শীর্ষ পদে প্রায় যোগ দিয়ে দিচ্ছিলেন, সেই জায়গা থেকে ভারতের টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ায় যোগ দেন টেওল্ডে।

টেওল্ডে গেব্রেমারিয়াম। REUTERS/Jean Bizimana/File Photo (REUTERS)
টেওল্ডে গেব্রেমারিয়াম। REUTERS/Jean Bizimana/File Photo (REUTERS)

ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রাক্তন প্রধান টেওয়ল্ডে গেব্রেমারিয়াম,যাঁকে বর্তমানে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে সংস্থা, এর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) দায়িত্ব নেওয়ার জন্যও তাঁর নাম আলোচিত হয়েছিল। জানা গিয়েছে যে, তাঁকে প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করার আগে পাকিস্তানের বিমান পরিষেবা সম্পর্কিত ওই সংস্থাটি নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষায় ছিল। আর প্রায় কয়েক সপ্তাহ কাটলেই তিনি পাকিস্তানের ওই তাবড় বিমান পরিষেবা সংস্থায় যোগ দিয়ে দিতেন, তবে তার আগেই ভারতের টাটা গোষ্ঠী তাঁকে নিয়োগ করে নেয়।

জুলাই মাসে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বেসরকারিকরণ-পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য পিআইএ বিমান পরিবহন খাতের এক অভিজ্ঞ কর্মকর্তাকে বেছে নিয়েছে। তবে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কখনওই ঘোষণা করা হয়নি। রিপোর্ট বলছে, আরিফ হাবিব গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তরের পর, সংস্থাটির প্রধান হিসেবে তেওল্ডে পছন্দের প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন। তাঁর নিয়োগ জনসমক্ষে আনতে পিআইএ অপেক্ষা করছিল একটি নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের। আর সেই সময়ই ফারাক গড়ে দিয়েছে! আর সেই জায়গা থেকে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন বলেছেন, বিশ্বের অন্যতম দক্ষ ও লাভজনক এয়ারলাইন গ্রুপ গড়ে তোলার ক্ষেত্রে টেওল্ডের যে সাফল্য রয়েছে, তা তাঁকে এয়ার ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য অনন্যভাবে উপযুক্ত করে তুলেছে। টেওল্ডে এর গে, ২০১১ সাল থেকে ২০২২ সালের মার্চ মাসে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। রিপোর্ট বলছে, তাঁর কার্যকালে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন গ্রুপে পরিণত হয়। এই সময় সংস্থাটি তাদের বিমানবহর, আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং আদ্দিস আবাবাকে আফ্রিকার অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks