...
...
Next Story

ভারত মহাসাগরেও যুদ্ধে আঁচ! সাবমেরিন হামলায় ডুবল ইরানি জাহাজ, নিখোঁজ শতাধিক : Report

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সংসদে বলেন, ডুবে যাওয়া জাহাজের কয়েকজন কর্মীকে চিকিৎসার জন্য তীরে আনা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।

Published on: Mar 4, 2026, 16:59:24 IST
Advertisement

পশ্চিম এশিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চিন্তা বাড়ছে বিশ্বজুড়ে। এবার যুদ্ধের আঁচ ভারত মহাসাগরেও। শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, পড়শি দ্বীপ-দেশ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের একটি জাহাজের উপর হামলার ঘটনা ঘটেছে। একটি সাবমেরিন অর্থাৎ ডুবোজাহাজ থেকে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। এই ঘটনায় অন্তত ১০১ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন।

সাবমেরিন হামলায় ডুবল ইরানি জাহাজ (REUTERS)
সাবমেরিন হামলায় ডুবল ইরানি জাহাজ (REUTERS)

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার শ্রীলঙ্কার জলসীমার অদূরে ঘটনাটি ঘটে। ইরানি জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হলে সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার সামরিক বাহিনী বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনী একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী আহত এবং অনেক নিখোঁজ ব্যক্তির কথা নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা-র ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানি জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে তিনি জানান, নৌবাহিনী অন্তত ৩২ জন আহতকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা সংক্রান্ত প্রাথমিক তথ্য পরে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সংসদে বলেন, ডুবে যাওয়া জাহাজের কয়েকজন কর্মীকে চিকিৎসার জন্য তীরে আনা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি, শুধু আশ্বাস দিয়েছেন যে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে জাহাজটির সুনির্দিষ্ট পরিচয়, মোট আরোহীর সংখ্যা বা সাবমেরিন হামলার জন্য কারা দায়ী, এসব বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। শ্রীলঙ্কার প্রতিরক্ষা কর্তৃপক্ষ এবং ইরানি প্রশাসনের তরফে আরও বিস্তারিত বিবৃতির অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা - তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ঘটনার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানে ইজরায়েল ও মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। রিপোর্ট অনুযায়ী, একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ভারতীয় কর্মী। জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন - এর মধ্যে ১৬ জন ভারতীয়, চার জন বাংলাদেশি এবং এক জন ইউক্রেনীয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe