...
...
Next Story

Balochistan: যুদ্ধের মাঝে বালোচিস্তানে গুম খুন অব্যাহত!বন্দি ৭ পাক সৈন্য নিয়ে বালোচ গোষ্ঠী বার্তা দেওয়ার পরই এল কী খবর?

ইয়াহায়া নাম নিয়ে উঠছে প্রশ্ন। এই নামের কাউকেই কি খোঁজা চলছে পাকিস্তানের অন্দরে? নয়তো কেন একই নামের দুই বালোচ ব্যক্তির খোঁচ চলবে বা খুন হবে? রহস্য, প্রশ্ন থেকেই যাচ্ছে।

Published on: Mar 6, 2026, 17:16:47 IST
By
Prefer HTon Google
Advertisement

পাকিস্তানের প্রতিবেশি ইরান এই মুহূর্তে ভয়াবহ যুদ্ধের সম্মুখীন। ইতিমধ্যেই ইরানে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে এই যুদ্ধে মৃত্যু মিছিল হাজারের ঘরে!এমনই দাবি বহু রিপোর্টের। এদিকে, ইরানের সীমান্ত লাগোয়া পাকিস্তানও যুদ্ধে লিপ্ত। তারা বাইরে, আফগানিস্তানের তালিবানের সঙ্গে লড়ছে, ঘরে পাকিস্তানকে চ্যালেঞ্জ দিচ্ছে বালোচ যোদ্ধারা। সদ্য বালোচিস্তানে দুুই নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। তারপরই তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে, বালোচিস্তানের পাঞ্চগুড় এলাকায়।

যুদ্ধের মাঝে বালোচিস্তানে গুম খুন অব্যাহত! REUTERS/Abdul Khaliq Achakzai/File Photo (REUTERS)
যুদ্ধের মাঝে বালোচিস্তানে গুম খুন অব্যাহত! REUTERS/Abdul Khaliq Achakzai/File Photo (REUTERS)

কিছুদিন আগেই বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বিএলএ দাবি করেছিল, তারা যে ৭ পাকিস্তানি সৈন্যকে বন্দি করে রেখেছিল, তাদের নিকেশ করেছে বালোচ গোষ্ঠী। এর আগে, এক ভিডিয়ো প্রকাশ করে এই গোষ্ঠী। বিএলএর দাবি অনুযায়ী, ভিডিয়োয় থাকা ৭ সদস্য, যাঁরা পাকিস্তানি সেনার উর্দিতে ছিলেন, তাঁরা পাকিস্তানি সেনা সদস্য। এদিকে, পাকিস্তান সেই দাবি খারিজ করে। গত ১৪ ফেব্রুয়ারি ১৭ পাকিস্তানি সেনাকে বালোচরা বন্দি করে বলে দাবি করে। তারপর ১০ জনকে তারা ছেড়ে দেয়। বালোচদের দাবি, ওই ১০ জন জন্মগতভাবে বালোচ ছিলেন। তাই তাঁদের ছাড়া হয়। কয়েকদিন আগেই বালোচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ জানিয়েছে, তারা 'বালোচ ন্যাশনাল কোর্টে' ওই পাকিস্তানি সৈন্যদের তোলে। তারপর কোর্টেই ওই ৭ পাকিস্তানি সৈন্যকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। যার জেরে ওই ৭ পাকিস্তানি সৈন্যকে খুন করা হয়। বিএলএর দাবি ছিল, ওই সৈন্যদের ছাড়ার ব্যাপাকে পাকিস্তানি সেনা খুব একটা আগ্রহী ছিল না।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe