...
...
Next Story

Saudi Houthi clash:‘শান্তি’ পেতে হুথিদের টাকার অফার সৌদির?এল রিপোর্ট,এদিকে রিয়াধের প্রতিরক্ষা মন্ত্রকে মিসাইল হানার দাবি

সদ্য, ইজরায়েলের সংবাদপত্র ‘ইজরায়েল হাইয়োম’ এক রিপোর্টে দাবি করেছে, হুথিদের হামলা থেকে রক্ষা পেতে ও শান্তি ফিরে পেতে সৌদি আরব নাকি ইরানের মারফৎ হুথিদের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে।

Published on: Oct 27, 2026, 21:00:17 IST
Advertisement

কিছুদিন আগেই পাকিস্তান জানিয়েছে, তারা, হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকতে, মক্কা প্যাক্টের আওতায় থেকে সৌদি আরবে পাঠিয়েছে পাক সেনা। তবে পাকিস্তান সেখানে তার সেনার ক্ষমতা দিয়ে কতটা সংঘাত রুখতে পেরেছে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে! সদ্য, ইজরায়েলের সংবাদপত্র ‘ইজরায়েল হাইয়োম’ এক রিপোর্টে দাবি করেছে, হুথিদের হামলা থেকে রক্ষা পেতে ও শান্তি ফিরে পেতে সৌদি আরব নাকি ইরানের মারফৎ হুথিদের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এদিকে, এই খবর যখন বিশ্ব জুড়ে চর্চায়, তখনই হুথিরা দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াধে তারা মিসাইল হামলার শিকার বানিয়েছে সেদেশের মন্ত্রককে।

‘শান্তি’ পেতে হুথিদের টাকার অফার সৌদির?এল রিপোর্ট,এদিকে রিয়াধের প্রতিরক্ষা মন্ত্রকে মিসাইল হানার দাবিIran's Presidential website/WANA (West Asia News Agency)/Handout via REUTERS (via REUTERS)
‘শান্তি’ পেতে হুথিদের টাকার অফার সৌদির?এল রিপোর্ট,এদিকে রিয়াধের প্রতিরক্ষা মন্ত্রকে মিসাইল হানার দাবিIran's Presidential website/WANA (West Asia News Agency)/Handout via REUTERS (via REUTERS)

কিছুদিন আগেই, মক্কাপ্যাক্ট ভূক্ত, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ইরানের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। যাঁর নেতৃত্বাধীন সেনা সৌদিতে হুথিদের হানা রুখতে,মক্কা প্যাক্ট অনুযায়ী কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করছে ইসলামাবাদ। এদিকে, সেই বৈঠকের পর এবার ইজরায়েলের সংবাদপত্র দাবি করছে, সদ্য সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সলমান গিয়েছিলেন ইরানে। রিপোর্ট অনুযায়ী, ইরান নাকি, তাঁকে জানিয়েছে, তাঁরা এই হুথি-সৌদি ইস্যুতে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসাবে থাকতে রাজি। প্রসঙ্গত, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরাই সৌদিতে সদ্য হামলা করছে। এদিকে, রিপোর্ট বলছে, ইরানের তেহরানে আয়োজিত সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ইরানের প্রতিনিধিদের ওই বৈঠক হয়। সেই বৈঠকে সৌদি থেকে সেদেশের সেনা বাহিনীর বিমানে বিপুল ১ বিলিয়ন মার্কিন ডলার নগদে নিয়ে যান বলে খবর। রিপোর্টের দাবি, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে সৌদিতে হুথিদের হামলা পুরোপুরি বন্ধ করাতে চাইছে সৌদি।

এদিকে, এই রিপোর্ট যখন বিশ্ব জুড়ে চর্চায়, তখনই হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াধে সৌদির প্রতিরক্ষামন্ত্রকের হামলা চালিয়েছে। এই হামলা তারা ব্যালাস্টিক মিসাইল দিয়ে চালিয়েছে, বলে দাবি করেছে। তারা বলছে, এই হামলা ‘ডিরেক্ট হিট’ (সরাসরি আঘাত) ছিল। এর আগে, মঙ্গলবার, হুথিদের দুটি মিসাইল হানা রুখে দেয় সৌদি।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks