...
...
Next Story

Bangladesh China Relationship: নজরে তিস্তা প্রকল্প? চিনের সফরে যেতে পারেন তারেক, পাকিস্তানের শেহবাজের পর…

বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে বসার পর প্রথম বিদেশ সফর হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চিন সফরকে বেছে নিচ্ছেন বলে খবর।

Published on: May 26, 2026, 16:56:28 IST
Advertisement

ভারতে যখন মার্কিন সচিব মার্কো রুবিওর উপস্থিতিতে কোয়াড-ভূক্ত দেশগুলির বিশেষ বৈঠক চলছে, তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গিয়েছেন চিনে। সেখানে গিয়ে তিনি ইতিমধ্যেই সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন। দুই দেশের সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন শি। এবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের পর সেই চিনের সফরে যেতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নজরে তিস্তা প্রকল্প? চিনের সফরে যেতে পারেন তারেক, পাকিস্তানের শেহবাজের পর…
নজরে তিস্তা প্রকল্প? চিনের সফরে যেতে পারেন তারেক, পাকিস্তানের শেহবাজের পর…

বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে বসার পর প্রথম বিদেশ সফর হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চিন সফরকে বেছে নিচ্ছেন বলে খবর। সফর হতে পারে জুনেই। প্রশ্ন উঠছে, তাঁর এই চিনের সফরের ফোকাসে কি রয়েছে বাংলাদেশের তিস্তা প্রকল্প? এই সফরে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত চুক্তিটিই মূল আকর্ষণ হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, বাংলাদেশের এক মিডিয়া হাউসের প্রতিবেদন অনুসারে জানা যায়, প্রথম দিনই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কুইয়াঙের সঙ্গে দেখা করবেন তারেক। দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগও এই আলোচনায় আসতে পারে বলেজানা যাচ্ছে। তিস্তা প্রকল্প ছাড়াও মংলা বন্দরের আধুনিকীকরণ, সাংহাই-চট্টগ্রাম সরাসরি উড়ান চালুর বিষয়ে দুই পক্ষের আলোচনা হতে পারে।

পশ্চিমবঙ্গ সরকার যখন বাংলাদেশ সীমান্ত কাঁটাতার দিয়ে সুরক্ষিত করার পথে উদ্যোগী, চিকেনস নেক এলাকা নিয়ে কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় একটি নতুন বিএসএফ (BSF) ব্যাটেলিয়ন হেডকোয়ার্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং এই উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে ৬ একর জমি চাওয়া হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের তথ্য উঠে আসছে। এদিকে, বাংলাদেশের মিডিয়ার খবর, বাংলাদেশের বিদেশবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই একটি সুবিধাজনক সময়ে চিন সফর করবেন। তবে প্রথম বিদেশ সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। প্রসঙ্গত, বাংলাদেশের তিস্তা প্রকল্পে চিনের আগ্রহ ভারতের কৌশলগত নিরাপত্তার দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে এই প্রকল্প নিয়ে ভারতের অপর প্রতিবেশি বাংলাদেশ কোনপথে হাঁটে, সেদিকে তাকিয়ে কূটনৈতিক মহল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe