Manipur massive rally against BJP Govt: ‘পুরো BJP সরকারকে ইস্তফা দিতে হবে’, মহামিছিল মণিপুরে, কেন্দ্রকেও 'ফাইনাল' বার্তা

Manipur massive rally against BJP Govt: সাড়ে তিন বছর ধরে জাতিগত সংঘাত চলছে মণিপুরে। সেই আবহে ইম্ফল-সহ মণিপুরের বিভিন্ন জায়গায় মহামিছিল করা হল। সেখান থেকে একগুচ্ছ বার্তা দেওয়া হল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে।

Published on: Nov 1, 2026, 07:29:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Manipur massive rally against BJP Govt: মণিপুরের বিজেপির সরকারকে 'ফাইনাল ওয়ার্নিং' দিয়ে মহামিছিল হল ইম্ফল-সহ একাধিক জায়গায়। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে যে হিংসা ও সংঘাত চলছে, তাতে ইতি টানার জন্য কেন্দ্রীয় সরকারকে ‘শেষ আহ্বান’ জানানো হয়েছে মিছিল থেকে। পাশাপাশি বর্তমানে মণিপুরে যে বিজেপি সরকার আছে, তার ইস্তফার দাবিও তোলা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, উপজাতিদের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এবার দেওয়ালে একেবারে পিঠ ঠেকে যাওয়ায় রাস্তায় নামা হয়েছে বলে বিক্ষোভকারীদের তরফে দাবি করা হয়েছে।

ইম্ফলে মহামিছিল, সেখান থেকে বিজেপি সরকারের ইস্তফার দাবি তোলা হল। (ছবি সৌজন্যে এএফপি)
ইম্ফলে মহামিছিল, সেখান থেকে বিজেপি সরকারের ইস্তফার দাবি তোলা হল। (ছবি সৌজন্যে এএফপি)

কোন কোন দাবি তোলা হয়েছে?

ওই প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা দাবি তুলেছেন যে দীর্ঘদিন ধরে যে জাতিগত হিংসা চলছে মণিপুরে, তাতে ইতি টানতে হবে। রক্ষা করতে হবে উপজাতিদের। সেইসঙ্গে জাতিগত সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়ে যাওয়া হাজার-হাজার মানুষকে নিজেদের ভিটেমাটিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বলে দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

মূল ৪টি দাবি কী কী?

সেই রেশ ধরে চারটি দাবির কথা তুলে ধরেছেন কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটির (কোকোমি) প্রাক্তন আহ্বায়ক খুরাইজাম আথৌবা। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে বাস্তুচ্যুতদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বাড়িতে ফিরিয়ে দিতে হবে। ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) করতে হবে মণিপুরে। অসম রাইফেলসকে সম্পূর্ণভাবে তুলে নিতে হবে মণিপুর থেকে। আর বর্তমান সরকারকে ইস্তফা দিতে হবে বলে দাবি করেছেন আথৌবা।

আরও পড়ুন: LPG Gas Cylinder Prices November 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল, ১১.৫ টাকা চেন্নাইয়ে, বাকি কোথায় LPG সিলিন্ডার কত হল?

‘বর্তমান সরকারের ইস্তফার দাবি জানাচ্ছি’

একইসুরে সংবাদসংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে কোকোমির বর্তমান আহ্বায়ক ওয়াই ধীরেন বলেছেন, ‘আমরা বর্তমান সরকারের ইস্তফার দাবি জানাচ্ছি। কারণ ওরা রাজ্যের উপজাতিদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটা ঐতিহাসিক মিছিল হল। উপজাতিদের স্বার্থের পরিপন্থী নীতি ও কর্মসূচির বিরুদ্ধে কণ্ঠ তুলছেন মানুষ।'

আরও পড়ুন: PM Modi: ‘দিমাগি নকশালরা অস্থিরতা...,' একতা দিবসে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিশানায় কংগ্রেস-সহ বিরোধীরা

উপজাতিদের বিরুদ্ধে 'ছায়াযুদ্ধ' চালানো হচ্ছে, অভিযোগ আথৌবার

আবার আথৌবা অভিযোগ করেছেন, মণিপুরে উপজাতিদের বিরুদ্ধে 'ছায়াযুদ্ধ' চালানো হচ্ছে। তার পিছনে যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইভাবে মাদক-জঙ্গিগোষ্ঠীকেও সমূলে উচ্ছেদ করার দাবি তুলেছেন কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটির (কোকোমি) প্রাক্তন আহ্বায়ক।

আরও পড়ুন: INDIA Bloc: আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তৎপর ইন্ডিয়া জোট! জ্ঞানেশ কুমারের 'ইমপিচমেন্ট' চেয়ে খাড়গের বাড়িতেই মক পার্লামেন্ট

সাড়ে ৩ বছর ধরে সংঘাত চলছে মণিপুরে

সেইসঙ্গে বিক্ষোভকারীরা দাবি করেছেন, গত সাড়ে তিন বছর তাঁদের জীবন ওলট-পালটা হয়ে গিয়েছে। কারণ ২০২৩ সালের মে থেকে মণিপুরে জাতিগত হিংসা এবং সংঘাত চলছে। ইম্ফল উপত্যকায় বসবাসকারী মেইতেই এবং পাহাড়ি এলাকার কুকি সম্প্রদায়ের সংঘাত চলছে। তার জেরে কমপক্ষে ৩০৬ জনের মৃত্যু হয়েছে এবং হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More