...
...
Next Story

Resolution Against Iran Attacks: 'দাদাগিরি বন্ধ হোক', ইরানের বিরুদ্ধে একজোট ভারত-পাক-বাংলাদেশ

বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবটি গ্রহণ করেছে। এই প্রস্তাবের পক্ষে ১৩টি দেশ ভোট দেয়, বিপক্ষে কোনও ভোট পড়েনি। ভেটো ক্ষমতার অধিকারী চিন ও রাশিয়া ভোটদান থেকে বিরত ছিল। সব মিলিয়ে ১৩৫টি দেশ সমর্থন করে এই প্রস্তাবকে। ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তানও এই প্রস্তাবকে সমর্থন করে।

Published on: Mar 12, 2026, 11:08:29 IST
By
Prefer HTon Google
Advertisement

জর্ডান এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের অন্তর্ভুক্ত দেশগুলির ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পেশ হল একটি প্রস্তাব। ইরানের দাদাগিরি বন্ধের সেই প্রস্তাবকে সমর্থন করেছে ভারত। ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সেই প্রস্তাবে। বুধবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবটি গ্রহণ করেছে। এই প্রস্তাবের পক্ষে ১৩টি দেশ ভোট দেয়, বিপক্ষে কোনও ভোট পড়েনি। ভেটো ক্ষমতার অধিকারী চিন ও রাশিয়া ভোটদান থেকে বিরত ছিল। সব মিলিয়ে ১৩৫টি দেশ সমর্থন করে এই প্রস্তাবকে। ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তানও এই প্রস্তাবকে সমর্থন করে।

ইরানের হামলার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ (AFP)
ইরানের হামলার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ (AFP)

এদিকে রাষ্ট্রসংঘে এই প্রস্তাব পেশের আগে গত ১১ মার্চ হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরান। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের দিকে আসছিল। সেই সময় জাহাজটির ওপর হামলা হয়। এই আবহে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানায়। থাই জাহাজটি হামলার শিকার হলে উদ্ধারকাজে নামে ওমানের নৌবাহিনী।

এরপর ১১ মার্চ রাতে ইরাকি জলসীমায় মার্কিন ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। এদিকে ইরাকি জলসীমায় 'জেফিরোস' নামে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। সব মিলিয়ে ১১ মার্চ রাতে হরমুজ প্রণালী এলাকায় পাঁচটি জাহাজে হামলা চালায় ইরান। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২০টি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছিল, আমেরিকা কিংবা তাদের মিত্রদের কোনও জাহাজ হরমজ প্রণালী দিয়ে পার হতে দেবে না তারা। এরপর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ দিয়ে এক ফোঁটা তেল তারা প্রবাহিত হতে দেবে না। তারপর আবার তারা দাবি করে, হরমুজ প্রণালী দিয়ে কোনও জাহাজকে পার হতে গেলে তাদের অনুমতি নিতে হবে। এরই মাঝে আবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলির উচিত মনে জোর এনে সেই এলাকা পার করা। তবে যা পরিস্থিতি, তাতে সেটা করা বেশ কঠিন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe