...
...
Next Story

Retail inflation: ৬% অতিক্রম! RBI-র ঊর্ধ্বসীমা পার, খুচরো মূল্যবৃদ্ধি দু’বছরে সর্বোচ্চ

Retail inflation: সরকারি পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার গত মাসে অর্থাৎ অক্টোবরে পৌঁছে গিয়েছে ৮.৯৪ শতাংশে। যা সেপ্টেম্বরের ৭.৭৪ শতাংশের তুলনায় চোখে পড়ার মতো বেশি।

Published on: Nov 12, 2026, 22:22:55 IST
Advertisement

Retail inflation: মূল্যবৃদ্ধির বিরাম নেই, শান্তি নেই আমজনতার! ক্রমশ বাড়তে বাড়তে ৬ শতাংশ অতিক্রম করে ফেলল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার। বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিসংখ্যান সামনে আসতেই দেখা গিয়েছে, গত অক্টোবরে আরও মাথা তুলে খুচরো মূল্যবৃদ্ধির হার ছুঁয়েছে ৬.০৯ শতাংশ। যা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৪ শতাংশ লক্ষ্যমাত্রার থেকে বেশি তো বটেই। এমনকী লক্ষ্যমাত্রায় কিছুটা ছাড় হিসেবে নির্ধারিত মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সহনসীমা ৬ শতাংশেরও বেশি। পাক্কা দু’বছর পর এত বড় লাফ। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ৬ শতাংশ ডিঙিয়ে ছিল খুচরো বাজারের মূল্যবৃদ্ধি।

আরবিআই-র ঊর্ধ্বসীমা পার, খুচরো মূল্যবৃদ্ধি দু’বছরে সর্বোচ্চ
আরবিআই-র ঊর্ধ্বসীমা পার, খুচরো মূল্যবৃদ্ধি দু’বছরে সর্বোচ্চ

বৃহস্পতিবার খুচরো মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। তারা জানিয়েছে, অক্টোবরে উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স) বেড়ে হয় ৬.০৯ শতাংশ। গত সেপ্টেম্বরে যা ছিল ৫.৫৪ শতাংশ। বলে রাখা প্রয়োজন, সিপিআই হল খুচরো মুদ্রাস্ফীতি পরিমাপের প্রধান মাপকাঠি। সরকারি পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার গত মাসে অর্থাৎ অক্টোবরে পৌঁছে গিয়েছে ৮.৯৪ শতাংশে। যা সেপ্টেম্বরের ৭.৭৪ শতাংশের তুলনায় চোখে পড়ার মতো বেশি। আশঙ্কাজনক ভাবে দাম বাড়তে দেখা গিয়েছে পেঁয়াজ, রসুন, আদা এবং লেবুর। যা সার্বিক দামে মাত্রাতিরিক্ত প্রভাব ফেলেছে।

খাদ্যদ্রব্যের মধ্যে সর্বাধিক দাম বেড়েছে পেঁয়াজের। মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, গত মাসে পেঁয়াজের দাম বেড়েছে আগের বছরের অক্টোবরের তুলনায় ১১৬.২ শতাংশ। সেপ্টেম্বরেও তা দামি হয়েছিল ১০৮.১৩ শতাংশ। রসুনের ক্ষেত্রে দাম বৃদ্ধির হার ৬০.৭৪ শতাংশ। লেবুর ৪৭.৩০ শতাংশ। সেপ্টেম্বরে রসুন এবং লেবুর দাম বেড়েছিল যথাক্রমে ৫৪.৬২ শতাংশ এবং ৩৬.৪১ শতাংশ। খুচরো বাজারে আদারও দাম বেড়েছে ৪৮.৩২ শতাংশ। তবে তার আগের মাসের তুলনায় দাম বৃদ্ধির এর হার বেশ কিছুটা কম। ফলে বিভিন্ন রান্নায় অপরিহার্য এই উপাদানের দাম বাড়লেও, তা কিছুটা স্বস্তিদায়ক। অন্যদিকে, রুপোর গয়নার দাম বৃদ্ধির হার ৫২.৩৯ শতাংশ। যদিও এই পরিস্থিতিতে সস্তাও হতে দেখা গিয়েছে কিছু আনাজকে। যেমন, আলুর দাম কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.২৪ শতাংশ। ফুলকপি ১০.৫৭ শতাংশ সস্তা হয়েছে। বেগুন এবং বাঁধাকপির দামও আগের বছরের অক্টোবরের তুলনায় এ বার কমেছে। মূল্যবৃদ্ধির যে শ্রেণি খাবার এবং পানীয়ের দাম তুলে ধরে, তার মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৮.৫১ শতাংশ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks