...
...
Next Story

RRB ALP Recruitment 2026: রেলে ১১,১২৭ সহকারী লোকো পাইলট নিয়োগ হবে, পড়ল অনুমোদন, পূর্ব রেলে কত শূন্যপদ?

অ্যাসিসট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিল রেল মন্ত্রক। ১১,১২৭ শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার আওতায় পূর্ব রেলেও অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। কোন জোনে কত শূন্যপদ?

Published on: Feb 24, 2026, 08:05:39 IST
Advertisement

ভারতীয় রেলের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে (আরআরবি) অ্যাসিসট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনি যদি রেলে চালক হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে এখনই জোরকদমে প্রস্তুতি । সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সূত্র এবং বিজ্ঞপ্তির আভাস অনুযায়ী, ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং পরিকল্পিতভাবে সম্পন্ন হতে চলেছে। কারণ ১১,১২৭ অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। সূত্রের খবর, ২০২৬ সালের পে লেভেল ২-র আওতায় ১১,১২৭ জন অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

কোন রেলওয়ে জোনে কতজন ALP নিয়োগ করা হবে?

অ্যাসিসট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিল রেল মন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
অ্যাসিসট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিল রেল মন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

রেল মন্ত্রকের তরফে কোন রেলওয়ে জোনে কতজন অ্যাসিসট্যান্ট লোকো পাইলটকে নিয়োগ করা হবে, তারও একটা তালিকা তৈরি করে ফেলা হয়েছে। কয়েকটি জোনে কতজনকে নিয়োগ করা হবে, তা দেখে নিন।

১) মধ্য রেলওয়ে: ১,৪০০

২) পূর্ব-মধ্য রেলওয়ে: ৭০০

৩) পূর্ব উপকূলীয় রেলওয়ে (ইস্ট-কোস্ট রেলওয়ে): ১,৬২৫

৪) পূর্ব রেলওয়ে: ৬০৮

৫) উত্তর-মধ্য রেলওয়ে: ৪৫৭

৬) উত্তর-পূর্ব রেলওয়ে: ১০৫

৭) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে: ১,২৭৬

৮) উত্তর রেলওয়ে: ৭৪০

​শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

এখনও কোনও নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ হতে হবে। এর পাশাপাশি ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। আবেদনের জন্য সাধারণত বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হয়। তবে সংরক্ষিত শ্রেণির (তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় থাকবে।

​কীভাবে ALP নির্বাচন প্রক্রিয়া হয়?

২) CBT-2: যারা প্রথম ধাপে উত্তীর্ণ হন, তাদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই পরবর্তী তালিকায় নাম আসে।

৩) CBAT (সাইকো টেস্ট): লোকো পাইলট হওয়ার জন্য প্রার্থীর মানসিক সতর্কতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করতে এই পরীক্ষা নেওয়া হয়।

সবশেষে থাকে নথিপত্র যাচাই এবং কড়া মেডিকেল পরীক্ষা। যেহেতু রেলের চালকের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল, তাই বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি (A-1 মেডিকেল স্ট্যান্ডার্ড) নিখুঁত হওয়া প্রয়োজন।

​আবেদন পদ্ধতি

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের অনলাইনে RRB-এর আঞ্চলিক ওয়েবসাইটগুলোতে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে সাধারণত ৫০০ টাকা (সাধারণ প্রার্থীদের জন্য) এবং ২৫০ টাকা (সংরক্ষিত ও মহিলাদের জন্য) নির্ধারিত থাকে।

​কীভাবে প্রস্তুতি নেবেন?

এখন থেকেই প্রস্তুতি শুরু করা বুদ্ধিমানের কাজ। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, পুরনো বছরের প্রশ্নপত্র সমাধান করা এবং সিলেবাস অনুযায়ী গণিত ও টেকনিক্যাল বিষয়ে দখল বাড়ানো জরুরি। মনে রাখবেন, প্রতিযোগিতার বাজারে নিজেকে এগিয়ে রাখতে গেলে ধারাবাহিকতা বজায় রাখা দরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe