রেলের ২১,৯৯৯ গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য অনলাইন আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। নয়া সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ পর্যন্ত আরআরবি গ্রুপ ডি নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। এর আগে, আবেদনের শেষ তারিখ ছিল ২ মার্চ। একইভাবে ফি প্রদানের শেষ তারিখও ৪ মার্চ থেকে আগামী ১১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। যে সব প্রার্থীরা এখনও আবেদন করেছেন, তাঁরা আরও এক সপ্তাহ সময় পেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব www.rrbapply.gov.in গিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। আবেদনপত্রে সংশোধনের জন্য উইন্ডোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এখন আবেদন ফর্মে সংশোধনের কাজ করা যাবে আগামী ১২ মার্চ থেকে আগামী ২১ মার্চের মধ্যে। মনে রাখবেন যে রেলওয়ে জোন নির্বাচন করার পরে, আপনি এটি পরিবর্তন করতে পারবেন না। রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় এক কোটিরও বেশি আবেদন আসবে বলে আশা করা হচ্ছে। এবার সর্বাধিক সংখ্যক শূন্যপদ উত্তর জোনে রয়েছে।
রেলওয়ে গ্রুপ ‘ডি’ নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

১) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে, প্রার্থীরা কেবল একটি রেলওয়ে জোনের (আরআরবি) জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একাধিক রেলওয়ে জোনের জন্য আবেদন করেন, তবে আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে। আপনি যে রেলওয়ের জন্য আবেদন করছেন, সেখানে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। পদে অগ্রাধিকার দিতে হবে। আপনি যদি একই আরআরবিতে একাধিক পদের জন্য আবেদন করেন, তবে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে না, এটি করলে ফর্মটি বাতিল হয়ে যাবে। একটি অনলাইন আবেদন ফর্মে একাধিক পদের জন্য আবেদন করার সুবিধা রয়েছে। একই ফর্মে বিভিন্ন পোস্টের জন্য আপনাকে অগ্রাধিকার দিতে হবে।
২) রেলওয়ে গ্রুপ ডি ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় নথি (আরআরবি গ্রুপ ডি নথি প্রয়োজন): স্ক্যান করা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং স্বাক্ষর। শিক্ষাগত যোগ্যতার প্রমাণের জন্য দশম শ্রেণির (মাধ্যমিক) সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট। সরকার কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি)।
গ্রুপ ‘ডি’ নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন?
১) অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrbcdg.gov.in/ দেখুন।
{{/usCountry}}১) অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrbcdg.gov.in/ দেখুন।
{{/usCountry}}২) 'নতুন রেজিস্ট্রেশন' লিঙ্কে ক্লিক করুন।
৩) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করুন এবং প্রয়োজনীয় বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং বাবার নাম, মায়ের নাম, আধার নম্বর, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, পাসের বছর, মোবাইল নম্বর, ইমেল আইডি জমা দিন এবং তারপরে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিন।
৪) রেজিস্ট্রেশনের পরে পর প্রার্থীদের ই-মেল আইডি এবং মোবাইল নম্বর ওটিপি-র মাধ্যমে যাচাই করতে হবে।
৫) রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে হোম পেজে লগইন করুন।
৬) আবেদনের প্রথম অংশে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্প্রদায়, লিঙ্গ, ধর্ম, প্রাক্তন সৈনিক, সিসিএএ, সংখ্যালঘু, আর্থিকভাবেপিছিয়ে পড়া শ্রেণির বয়স ছাড় এবং অন্যান্য বিবরণ দিতে হবে। দ্বিতীয় অংশে, প্রার্থীদের পদের জন্য তাঁদের পছন্দ জানাতে হবে।
৭) আবেদনের বিবরণ শেষ হওয়ার পরে প্রার্থীদের অনলাইন নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ইউপিআই এবং অফলাইন চালান ব্যবহার করে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করা হবে।
৮) পরীক্ষার্থীদের পরীক্ষার ভাষা বেছে নিতে হবে।
৯) প্রার্থীদের বৈধ সচিত্র পরিচয়পত্রের বিবরণ পূরণ করতে হবে।
১০) ফি রিফান্ড পেতে ব্যাঙ্কের বিবরণ লিখুন।
১১) প্রার্থীদের ফর্ম্যাট অনুযায়ী ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা ছবি আপলোড করতে হবে এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্যাটেগরি সার্টিফিকেট আপলোড করতে হবে।
১২) নিয়ম মেনে আবেদনপত্র জমা দিতে হবে।