...
...
Next Story

India US Relationship: ‘হরমুজে USর অবরোধ লঙ্ঘন সহ্য করা হবে না’, দিল্লিকে মার্কিন বার্তা, মোদী-ট্রাম্প বৈঠক হবে?

আমেরিকা বলছে, ‘মার্কিন বিদেশ সচিব জোর দিয়ে বলেন যে, ওই প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে মার্কিন বাহিনীর দেওয়া নির্দেশাবলী সব বাণিজ্যিক জাহাজের অবিলম্বে মেনে চলা উচিত।’

Published on: Jun 13, 2026, 22:08:30 IST
Advertisement

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সদ্য ওমান উপকূলে, ভারতের নাবিক সমেত এক জাহাজকে আক্রমণ করে মার্কিন বাহিনী। ঘটনায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়। পর পর ২বার মার্কিন কূটনীতিককে তলব করে বিদেশমন্ত্রক। জানায় তিব্র প্রতিবাদ। বিদেশমন্ত্রী জয়শংকর কথা বলেন মার্কিন সচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপরই ভারত, মার্কিন, দুই তরফেই আসে এই ফোনালাপ নিয়ে বার্তা।

‘হরমুজে USর অবরোধ লঙ্ঘন সহ্য..’, দিল্লিকে মার্কিন বার্তা, মোদী-ট্রাম্প বৈঠক হবে?
‘হরমুজে USর অবরোধ লঙ্ঘন সহ্য..’, দিল্লিকে মার্কিন বার্তা, মোদী-ট্রাম্প বৈঠক হবে?

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হানা নিয়ে, মার্কো রুবিওর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শংকরের ফোনে কথা হওয়ার পর ভারতের বিদেশমন্ত্রী এক পোস্টে জানান, ‘আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে কথা বলেছি। উপসাগরীয় এলাকায় মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ভারতের তীব্র প্রতিবাদের বিষয়টি আমি পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’ এরপর আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও গতকাল ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। দুই কর্মকর্তা হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। মার্কিন বিদেশ সচিব জোর দিয়ে বলেন যে, ওই প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে মার্কিন বাহিনীর দেওয়া নির্দেশাবলী সব বাণিজ্যিক জাহাজের অবিলম্বে মেনে চলা উচিত। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন এবং ইরানি তেল অবৈধভাবে পরিবহন করার বিষয়টি সহ্য করা হবে না।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe