...
...
Next Story

Russia on Trump Claim about Oil: ‘হস্তক্ষেপ করব না…’, ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি নিয়ে কোন সুর রাশিয়ার?

ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিল অ্যালিপভ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতির জন্য উপকারী। তবে তিনি সঙ্গে এও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হস্তক্ষেপ করবে না মস্কো।

Published on: Oct 16, 2025, 14:40:46 IST
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালই দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী নাকি রুশ তেল না কেনার বিষয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন। আর ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলল রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিল অ্যালিপভ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতির জন্য উপকারী। তবে তিনি সঙ্গে এও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হস্তক্ষেপ করবে না মস্কো।

‘হস্তক্ষেপ করব না…’, ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি নিয়ে কোন সুর রাশিয়ার? (REUTERS)
‘হস্তক্ষেপ করব না…’, ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি নিয়ে কোন সুর রাশিয়ার? (REUTERS)

রুশ রাষ্ট্রদূত বলেন, 'ভারত ও আমেরিকা তাদের সিদ্ধান্তে স্বাধীন এবং আমরা এই ইস্যুতে হস্তক্ষেপ করব না। অবশ্য আমাদের তেল সরবরাহ ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় জনগণের কল্যাণের জন্য খুবই উপকারী।' উল্লেখ্য, ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে গতকাল বড় দাবি করেছিলেন ট্রাম্প। ভারতকে নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'হ্যাঁ, অবশ্যই।' মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে... ভারত রাশিয়ার তেল কিনছে বলে আমি খুশি নই। তারা আজ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না।'

এদিকে ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, 'অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র আনতে চাই।' এদিকে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe