কিয়েভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তখনই আকাশে রুশ ড্রোন হামলা। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, জয়শঙ্কর যখন কিয়েভে ছিলেন, তখন রাশিয়া নতুন ধরনের জেটচালিত ‘শাহেদ’ ড্রোন দিয়ে হামলা চালায়। বৃহস্পতিবার কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। মূল আলোচনায় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কী ভাবে সংঘাত থামানো যায়, তা নিয়েও কথা হয়। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ও উঠে আসে।
‘জয়শঙ্করের সফরের সময়েই হামলা’
জেলেনস্কি সমাজমাধ্যমে লেখেন, জয়শঙ্কর কিয়েভে থাকার সময়ই রাশিয়া ফের জেটচালিত শাহেদ ড্রোন পাঠায়। এই ড্রোন তৈরিতে ইরানের সহায়তা ছিল বলেও অভিযোগ করেন তিনি। জেলেনস্কির দাবি, ইউক্রেনের যুদ্ধবিমান বেশির ভাগ ড্রোন গুলি করে নামিয়ে দেয়। ফলে ভারতীয় প্রতিনিধি দল নিরাপদে ছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলা নিয়ে এমন কোনও বক্তব্যের উল্লেখ করা হয়নি।
বৈঠকে যুদ্ধ থামানোর আলোচনা
জয়শঙ্করও জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা জানান। তাঁর বক্তব্য, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার বিষয়গুলি জেলেনস্কিকে জানানো হয়েছে। তবে বৈঠকের মূল বিষয় ছিল যুদ্ধ। কী ভাবে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে, সেই পথ নিয়েই আলোচনা হয়েছে। জেলেনস্কি ভারতের অবস্থানেরও প্রশংসা করেন। তাঁর দাবি, যুদ্ধ শেষ করার পক্ষে ভারতের অবস্থান স্পষ্ট।
কিয়েভে টানা ড্রোন হামলা
জয়শঙ্করের সফরের দিনও কিয়েভে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের স্থানীয় আধিকারিকদের দাবি, হামলায় ১০ জন আহত হন। একটি বহুতল আবাসনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগে একটি ভবনে। পরে এক জনের মৃত্যুর খবর ভুল বলে জানানো হয়। গত কয়েক দিন ধরেই কিয়েভে রুশ ড্রোন হামলা বেড়েছে। নতুন ধরনের দ্রুতগতির জেটচালিত ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে ইউক্রেন জানিয়েছে।
আমেরিকাকে ‘বার্তা’?
এই হামলার মধ্যেই কিয়েভের বাইরে একটি কোকা-কোলা কারখানাতেও রুশ ড্রোন আঘাত হানে বলে জেলেনস্কি জানিয়েছেন। ব্রোভারির কাছে ওই কারখানায় হামলায় ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি বলে আধিকারিকেরা জানান। জেলেনস্কি এটিকে আমেরিকার উদ্দেশে রাশিয়ার বার্তা বলে ব্যাখ্যা করেছেন। কারণ কোকা-কোলা একটি মার্কিন সংস্থা।
শান্তির বার্তা ভারতের
{{/usCountry}}এই হামলার মধ্যেই কিয়েভের বাইরে একটি কোকা-কোলা কারখানাতেও রুশ ড্রোন আঘাত হানে বলে জেলেনস্কি জানিয়েছেন। ব্রোভারির কাছে ওই কারখানায় হামলায় ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি বলে আধিকারিকেরা জানান। জেলেনস্কি এটিকে আমেরিকার উদ্দেশে রাশিয়ার বার্তা বলে ব্যাখ্যা করেছেন। কারণ কোকা-কোলা একটি মার্কিন সংস্থা।
শান্তির বার্তা ভারতের
{{/usCountry}}যুদ্ধের মধ্যেই কিয়েভ সফর করেছেন জয়শঙ্কর। আর সেই সফরের সময়েই আকাশে হামলা। ফলে ভারতের কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইউক্রেনের যুদ্ধের ভয়াবহ ছবিটা আরও এক বার সামনে এল। এক দিকে যুদ্ধ থামানোর রাস্তা খুঁজছে কূটনীতি। অন্য দিকে চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই পরিস্থিতিতেই ভারত দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শান্তির পক্ষে নিজের অবস্থান জানিয়ে চলেছে।