শনিবার বাংলাদেশের ঢাকায় ছিল সাফ কাপ ২০২৬র সেমিফাইনাল। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ১-০ তে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজাতেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বাংলাদেশের ফুটবলারদের। এদিকে, গ্যালারিতে দর্শক আসনে তখন ক্ষোভ! এর আগে, শনিবারের এই ম্যাচে ঢাকার বুকে দেখা গেল ১৯৭১র মুক্তি যুদ্ধের স্মৃতিকে উস্কে পোস্টার। ম্যাচের শেষে গ্য়ালারিতে ক্ষুব্ধ ফ্যানেরা অগুনও ধরিয়ে দেন।

সাফ কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। বাংলাদেশের জালে এদিন পাকিস্তানের গোল জড়িয়ে যেতেই ক্ষোবে ফেটে পড়ে জনতা।দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে কখনো গোলপোস্ট, কখনও গোলরক্ষকদের দৃঢ়তায় গোলবঞ্চিত হতে হয়েছে দুই দলকে। এদিকে, গ্যালারিতে ঘরের দলকে সমর্থনে একাধিক পোস্টার ব্যানার আনেন সমর্থকরা। একটি পোস্টারে পাকিস্তানের পতাকার ওপর বাঘের ছবি দিয়ে লেখা ছিল, ‘যুগ বদলেছে জবাব বদলায়নি।’ আরেকটি ব্যানারে দেখা যায়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বেশে কয়েকজন এগিয়ে যাচ্ছেন, হাতে বাংলাদেশের পতাকা, আর তাঁদের পায়ের তলায় পাকিস্তানি সেনা জওয়ান। এই দুই পোস্টার গ্যালারিতে নজর কেড়েছে। এই পোস্টারগুলি নিয়ে বাংলাদেশের সমাজমাধ্যমে চর্চার অন্ত নেই। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের হাত ধরে পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় বাংলাদেশ। সেই স্মৃতি উস্কেই আসে এই পোস্টার। ১৯৭১র সেই সংঘাত ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও বিভিন্ন খাতে আবর্তিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেখা যায় বাংলাদেশের অন্তবর্তী সরকার পাকিস্তানের প্রতি ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এদিকে, সদ্য তারেক রহমানও রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিতে গিয়ে আমেরিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে একটি বৈঠকে যোগ দেন। এমন এক কূটনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ উস্কে উঠে আসা এই পোস্টার ও স্লোগান বেশ তাৎপর্যবাহী।
এদিকে, ম্যাচের শেষে গ্যালারির একটি অংশে ক্ষুব্ধ সমর্থকরা আগুন লাগিয়ে দিয়েছিলেন বলেও খবর। ফলত হুলুস্থুলু পড়ে যায় গ্যালারিতে। তবে পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
{{/usCountry}}এদিকে, ম্যাচের শেষে গ্যালারির একটি অংশে ক্ষুব্ধ সমর্থকরা আগুন লাগিয়ে দিয়েছিলেন বলেও খবর। ফলত হুলুস্থুলু পড়ে যায় গ্যালারিতে। তবে পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
{{/usCountry}}