Uttar Pradesh Assembly Elections: কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনার মধ্যেই উত্তরপ্রদেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সমাজবাদী পার্টি। আর অখিলেশ যাদবের এই সিদ্ধান্তের জেরে বিরোধী জোটে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩টি কেন্দ্রের জন্য আসন রফা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে দু দফায় আলোচনা হয়েছে সমাজবাদী পার্টির। যদিও সেই আলোচনা ফলপ্রসূ তো হয়নি, বরং দু দলের মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। এর মধ্যেই সমাজবাদী পার্টির এই মনোভাবে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ তথা উত্তরপ্রদেশে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ।

সূত্রের খবর, সমাজবাদী পার্টি কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল। সমাজবাদী পার্টির এই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই-কে ইমরান মাসুদ বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কী ভিখারী? আপনারা কী আমাদের এরকম চোখেই দেখবেন? আমরা আসন নিয়ে দাবি করার আগেই আপনারা আমাদের জন্য ২৬টি আসন বরাদ্দ করে দিলেন? তাহলে এটাই আপনাদের কাজের ধরন। আপনারাই সবকিছু ঠিক করে দেবেন। সেটাই যদি হয় তাহলে আমার মতো যাঁদের আত্মসম্মান আছে, তাঁদের মাথায় এসব ঢুকবে না।’
কংগ্রেস সূত্রে খবর, সমাজবাদী পার্টি বেহত এবং সাহারানপুর কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় আরও চটেছেন ইমরান মাসুদ। কারণ নিজের জেলার এই দুটি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দিতে চেয়েছিলেন ইমরান মাসুদ। জানা গিয়েছে, ইমরান মাসুদ এখনও চাইছেন ওই দুই কেন্দ্রে প্রার্থী দিক কংগ্রেস। কারণ তিনি মনে করছেন এ ভাবে একতরফা ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে জোটধর্ম ভঙ্গ করেছে সমাজবাদী পার্টি। তাছাড়া, উত্তরপ্রদেশ নিয়ে কংগ্রেস যে পরিকল্পনা করেছে তাতে জোরাল ভাবে ছিল সাহারানপুর। এমনকী, ডিসেম্বর মাসে সাহারানপুর থেকেই রাহুল গান্ধীর উত্তরপ্রদেশে প্রচার অভিযান শুরু করার কথা ছিল।
সমাজবাদী পার্টির প্রথম প্রার্থী তালিকা
সমাজবাদী পার্টির ঘোষিত প্রথম তালিকায় নাম রয়েছে—সাহারানপুরের বেহাত কেন্দ্র থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, শামলির কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মেহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধীর। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ‘ইন্ডিয়া’ জোটের দুই প্রধান শরিক সপা এবং কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গিয়েছে। সমাজবাদী পার্টি যেখানে কংগ্রেসকে ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে, সেখানে কংগ্রেস প্রায় ১৩০টি আসনের একটি তালিকা জমা দিয়েছে। মঙ্গলবার দুই দলের নেতাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে কেন্দ্রভিত্তিক আলোচনা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, 'আজ ২৬টি আসন নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আর কোন কোন সম্ভাব্য আসনে আপনারা লড়তে চান, তা চিহ্নিত করে আমাদের পাঠান। এরপর আমরা একসঙ্গে বসে খতিয়ে দেখব কোন আসনে এবং কোন প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।'
{{/usCountry}}সমাজবাদী পার্টির ঘোষিত প্রথম তালিকায় নাম রয়েছে—সাহারানপুরের বেহাত কেন্দ্র থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, শামলির কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মেহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধীর। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ‘ইন্ডিয়া’ জোটের দুই প্রধান শরিক সপা এবং কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গিয়েছে। সমাজবাদী পার্টি যেখানে কংগ্রেসকে ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে, সেখানে কংগ্রেস প্রায় ১৩০টি আসনের একটি তালিকা জমা দিয়েছে। মঙ্গলবার দুই দলের নেতাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে কেন্দ্রভিত্তিক আলোচনা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, 'আজ ২৬টি আসন নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আর কোন কোন সম্ভাব্য আসনে আপনারা লড়তে চান, তা চিহ্নিত করে আমাদের পাঠান। এরপর আমরা একসঙ্গে বসে খতিয়ে দেখব কোন আসনে এবং কোন প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।'
{{/usCountry}}এর আগে সমাজবাদী পার্টি সাংসদ রাজীব রাই জানিয়েছিলেন যে দল কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে। যদিও উত্তরপ্রদেশ কংগ্রেস সভানেত্রী আরাধনা মিশ্র-মোনা জানান, এমন কোনও প্রস্তাবের বিষয়ে তিনি অবগত নন; দুই দল আলাদা আলাদাভাবে কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করেছে মাত্র। আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। দুই পক্ষই ইঙ্গিত দিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কয়েক দফা বৈঠকের প্রয়োজন রয়েছে। তবে সমাজবাদী পার্টি নেতাদের সাফ বক্তব্য, কোন দল কটি আসন পেল তার চেয়েও প্রার্থীর জেতার ক্ষমতাই মূল বিবেচ্য বিষয় হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০২৭ সালে রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪-এর লোকসভা ভোটের সাফল্যকে কাজে লাগিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে চাইছে সমাজবাদী পার্টি।