...
...
Next Story

UP Assembly Elections: 'যোগী=উত্তরপ্রদেশ!' বিজেপির অন্দরে টানাপোড়েনের মধ্যেই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা সঞ্জয় রাউতের

Uttar Pradesh Assembly elections: একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যোগী আদিত্যনাথ। জবাবে তিনি বলেছিলেন, দলের ‘পদ্ম’ প্রতীকই আসল মুখ এবং 'কে কী, তা সবাই জানে।'

Published on: Nov 27, 2026, 13:10:24 IST
Advertisement

Uttar Pradesh Assembly elections: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন—তা নিয়ে দলের অন্দরেই বিতর্কের মধ্যেই যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। যোগী আদিত্যনাথকে ‘হিন্দুত্বের শীর্ষ মুখ’ বলে অভিহিত করার পাশাপাশি সঞ্জয় রাউতের দাবি, 'যোগী না থাকলে উত্তরপ্রদেশও নেই।'

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Handout )
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Handout )

বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, 'যোগীজি যদি নিজেকে (মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে) ঘোষণা করে থাকেন, তবে তা প্রশংসনীয়। তিনি একজন যোগ্য মানুষ এবং আমরাও যোগীজিকে ভালোবাসি।' এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, 'যোগী না থাকলে উত্তরপ্রদেশ নেই। যোগীজি যদি এই কথা বলে থাকেন, তবে তাঁর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে উত্তরপ্রদেশে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁকেই সমর্থন করবেন।' আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে কে নেতৃত্ব দেবেন এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন—তা নিয়ে যোগী আদিত্যনাথ এবং তাঁর উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর মধ্যে স্পষ্ট মতপার্থক্যের আবহেই সঞ্জয় রাউতের এই মন্তব্য সামনে এল।

বিতর্কের সূত্রপাত

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যোগী আদিত্যনাথ। জবাবে তিনি বলেছিলেন, দলের ‘পদ্ম’ প্রতীকই আসল মুখ এবং 'কে কী, তা সবাই জানে।' অন্যদিকে, ওই একই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, নির্বাচনের ফল প্রকাশের পরই দল মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী যৌথ নেতৃত্বের কথা বলার পাশাপাশি আদিত্যনাথকে দলের অন্যতম মুখ হিসেবে বর্ণনা করেছেন, যা যোগীর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাকে জিইয়ে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী নেতার মুখে যোগীর এই প্রশংসার নেপথ্যে গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে। ২০২২ সালে দল ভেঙে একনাথ শিন্ডের গোষ্ঠী বিজেপির সমর্থনে সরকার গড়া ও দলের নাম ছিনিয়ে নেওয়ার পর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)। এরপর থেকে কংগ্রেস ও এনসিপি (শরদ পওয়ার)-এর সঙ্গে ‘মহা বিকাশ আঘাড়ি’ এবং জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটে রয়েছে ঠাকরে শিবির।

অতীতেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি বিজেপি

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks