...
...
Next Story

2024 NEET Paper Leak:২০২৪র নিট প্রশ্নফাঁসে ‘কিংপিন’ হিসাবে অভিযুক্ত সঞ্জীব পেলেন CBI ক্লিনচিট, কারণ..

২০২৪ সালের নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্ত ছিলেন সঞ্জীব মুখিয়া।

Published on: Jul 23, 2026, 17:59:14 IST
Advertisement

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। দিল্লিতে যন্তর মন্তরে চলছে সিজেপির তীব্র প্রতিবাদ, অনশনে থেকে হাসপাতালে ভর্তি সোনাম ওয়াংচুক। সদ্য ককরোচ পার্টির সংসদ অভিযান ঘিরে দিল্লির রাস্তায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, স্লোগান উঠেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। এরই মাঝে উঠে এল ২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের তদন্তের ঘটনা।

২০২৪এর নিট প্রশ্নফাঁসে অভিযুক্ত সঞ্জীব পেলেন CBI ক্লিনচিট
২০২৪এর নিট প্রশ্নফাঁসে অভিযুক্ত সঞ্জীব পেলেন CBI ক্লিনচিট

২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কিংপিন হিসাবে অভিযুক্ত ছিলেন সঞ্জীব মুখিয়া। সেই ঘটনার তদন্তে নেমে সঞ্জীব মুখিয়াকে সিবিআই ক্লিনচিট দিয়েছে। সিবিআই-র তরফে জানানো হয়েছে, তাদের কাছে এমন কোনও প্রমাণ নেই যার জেরে সঞ্জীব মুখিয়ে, প্রশ্ন চুরিতে বা তা অবৈধভাবে বিতরণে যুক্ত ছিলেন বলে দাবি করা যায়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে বিহার পুলিশনিট-ইউজি প্রশ্নপত্র চুরির বিষয়টি শনাক্ত করে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করে। সিবিআই-র তরফে এক মুখপাত্র জানিয়েছেন, ‘সেই পর্যায়ে সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে প্রাথমিক সন্দেহের সৃষ্টি হয়,যিনি এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছিল,কারণ এর আগে প্রশ্নপত্র চুরি বা ফাঁস সংক্রান্ত অন্য কয়েকটি ঘটনায় তাঁর নাম উঠে এসেছিল। সেই অনুযায়ী, বিহার পুলিশ এফআইআর-এ তাঁকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করে।’

পরে সেই কেসের তদন্তভার যায় সিবিআইর হাতে। তদন্ত চলাকালে এজেন্সি, প্রশ্নপত্র চুরি ও তা পরবর্তী পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ‘প্রত্যেকটি ব্যক্তি’ এবং এর সুবিধাভোগী প্রত্যেককে শনাক্ত করেছে। সিবিআই বলছে, তদন্ত চলাকালীন, ২০২৪ সালেরনিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরি বা তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার জড়িত থাকার বিষয়টি প্রমাণ করার মতো কোনও তথ্য-প্রমাণ সিবিআই পায়নি। সিবিআই জানিয়েছে, সংশ্লিষ্ট সময়ে সঞ্জীব মুখিয়া পলাতক ছিলেন। পরবর্তীতে বিহার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এফআইআর-এ নাম থাকা অভিযুক্ত হওয়ায়, নিট-ইউজি ২০২৪ মামলার তদন্তের প্রয়োজনে সিবিআই তাঁকে পুলিশি হেফাজতে নেয়। সিবিআই-র বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন এই মামলায় সঞ্জীব মুখিয়ার জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া না যাওয়ায় সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি। ফলে তিনি নিট-ইউজি ২০২৪ মামলায় জামিন পেয়েছেন সঞ্জীব। সিবিআই মামলায় জামিন পাওয়ার পরেও মুখিয়াকে বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হয়েছে, কারণ বিহার পুলিশের তদন্তাধীন আরও কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe