...
...
Next Story

Saudi gives $3 Billion to Pakistan: ৩ বিলিয়ন ডলারের 'সহায়তা', সৌদির কাছে হাত পেতে UAE-র ধার শোধ পাকিস্তানের?

সৌদি বা চিনের কাছে হাত পেতেই যে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের ঋণ শোধ করতে পারে, সেই ইঙ্গিত মিলেছিল পাক অর্থমন্ত্রীর কথাতেই। এই আবহে সৌদি থেকে ৩ বিলিয়ন ডলার 'সহায়তা' আসতেই মনে করা হচ্ছে, এই টাকাই সংযুক্ত আরব আমিরাতকে দেবে পাকিস্তান।

Published on: Apr 15, 2026, 10:24:38 IST
Advertisement

সৌদি আরবের থেকে ৩ বিলিয়ন ডলারের 'অতিরিক্ত সহায়তা' পেল পাকিস্তান। আজ এমনটাই জানালেন পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ৩.৪৫ বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে হবে পাকিস্তানকে। এই আবহে নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে সেই টাকা না দিয়ে 'হাত পাতল' পাকিস্তান। এদিকে সৌদি বা চিনের কাছে হাত পেতেই যে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের ঋণ শোধ করতে পারে, সেই ইঙ্গিত মিলেছিল পাক অর্থমন্ত্রীর কথাতেই। এই আবহে সৌদি থেকে ৩ বিলিয়ন ডলার 'সহায়তা' আসতেই মনে করা হচ্ছে, এই টাকাই সংযুক্ত আরব আমিরাতকে দেবে পাকিস্তান।

সৌদি আরবের থেকে ৩ বিলিয়ন ডলারের 'অতিরিক্ত সহায়তা' পেল পাকিস্তান।
সৌদি আরবের থেকে ৩ বিলিয়ন ডলারের 'অতিরিক্ত সহায়তা' পেল পাকিস্তান।

উল্লেখ্য, আকাশছোঁয়া তেলের দামের মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের টাকা ফেরত দিয়ে নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্তর বজায় রাখতে চাইছে পাকিস্তান। এই আবহে পাকিস্তানি অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব ব্লুমবার্গকে বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাতের ঋণ পরিশোধ করতে 'সব বিকল্প' খতিয়ে দেখছে পাকিস্তান। সেই 'বিকল্প' আদতে 'হাত পাতা' তা এখন আরও স্পষ্ট। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ঋণ 'রোল ওভার' করতে আলোচনায় বসেছিল পাকিস্তান। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এই আবহে ৩.৪৫ বিলিয়ন ঋণ ফেরত দিতে বলে সংযুক্ত আরব আমিরাত।

রিপোর্ট অনুযায়ী, ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল ১৬.৪ বিলিয়ন ডলার। পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় ১৮ শতাংশ হল আমিরাতি ঋণের পরিমাণ। তিন মাসের আমদানির জন্য যা যথেষ্ঠ। তবে নিজের পকেট থেকে যদি পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের টাকা ফিরিয়ে দিত, তাহলে এই রিজার্ভে জোর ধাক্কা লাগত। অনেক বিশ্লেষকের অনুমান, সৌদির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধির জেরেই সংযুক্ত আরব আমিরাত কঠোর হয়েছে ইসলামাবেদর ওপর। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে আইএমএফ, সংযুক্ত আরব আমিরাত, চিন এবং সৌদি আরবের থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজেদের অর্থনীতি কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেছে পাকিস্তান। তবে সংযুক্ত আরব আমিরাত এভাবে এক ঝটকায় ঋণ পরিশোধ করতে বলায় জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe