...
...
Next Story

Sayani Ghosh: 'চাড্ডা নই বলেছিলেন…', দিল্লিতে বিদ্রোহী সায়নীকে প্রশ্ন সাংবাদিকের, কী বললেন তৃণমূল সাংসদ?

বিদ্রোহী সাংসদদের যে চিঠিটি প্রকাশ্যে এসেছে সেখানে ১০ নম্বরে রয়েছে তাঁর স্বাক্ষর। মালা রায়দের সঙ্গে মিলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকও করেছেন সায়নী।

Published on: Jun 14, 2026, 14:14:55 IST
Advertisement

কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এক সংবাদমাধ্যমকে সায়নী ঘোষ বলেছিলেন, 'আমি চাড্ডা নই যে চাড্ডি হয়ে যাব।' ভোটে তৃণমূলের সোচনীয় হারের পরও মমতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। তবে সেই সায়নী ঘোষ এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দলে নাম লিখিয়েছেন। আজ তৃণমূল সাংসদদের বৈঠক হওয়ার কথা দিল্লিতে। এই আবহে বাকিদের মতো সায়নীও দিল্লিতে পৌঁছান। আর সেখানে পৌঁছাতেই বিমানবন্দরে তাঁকে ঘিরে নানা প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা।

দিল্লিতে সায়নী ঘোষ
দিল্লিতে সায়নী ঘোষ

উল্লেখ্য, বিদ্রোহী সাংসদদের যে চিঠিটি প্রকাশ্যে এসেছে সেখানে ১০ নম্বরে রয়েছে তাঁর স্বাক্ষর। মালা রায়দের সঙ্গে মিলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকও করেছেন সায়নী। আগে যাকে লম্বা চুল এবং মমতার মত সাদা শাড়ি, পায়ে চপ্পল পরে দেখা যেত, সেই সায়নী এখন মমতার বিরুদ্ধ গোষ্ঠীর সদস্য। আর সায়নীকে তাঁর সেই পুরনো 'চাড্ডা' মন্তব্য স্মরণ করিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনি তো বলেছিলেন, আপনি চাড্ডা নন।' সেই প্রশ্ন এড়িয়ে সায়নী আজ বললেন, 'আমি আপনাকে কোনও জবাব দেব না, আমি আমার এলাকার ভোটারদের কাছে জবাবদিহি দেব।'

সূত্রের খবর, সোমবার বিক্ষুব্ধ সাংসদরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি চাওয়ার বিষয়ে আলোচনা করতে পারেন। তবে আরেকটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিদ্রোহীরা নিজেদেরই প্রকৃত তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করে দলের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের দাবি জানাতে পারেন। সেই ক্ষেত্রে লোকসভায় দলনেতার পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে। পাশাপাশি মুখ্য সচেতক পদে কাকলি ঘোষ দস্তিদারকে বহাল রাখার দাবিও তোলা হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe