...
...
Next Story

EC On SIR: SIR-এ খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ? ৭ রাজ্যের ভোটারদের জন্য বিশেষ সুযোগ নির্বাচন কমিশনের

EC On SIR: দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলাঙ্গনা এবং নাগালান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-দের শুক্রবার এই নির্দেশই দিয়েছে নির্বাচন কমিশন।

Published on: Nov 6, 2026, 23:10:54 IST
Advertisement

EC On SIR: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের জন্য এবার স্বস্তির খবর দিল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। 'ASDD' অর্থাৎ অনুপস্থিত (Absent), স্থানান্তরিত (Shifted), মৃত (Dead) এবং ডুপ্লিকেট (Duplicate) হিসেবে চিহ্নিত ভোটারদের যাদের নাম চলমান ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল- তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

৭ রাজ্যের ভোটারদের জন্য বিশেষ সুযোগ নির্বাচন কমিশনের (REPRESENTATIONAL IMAGE) (HT_PRINT)
৭ রাজ্যের ভোটারদের জন্য বিশেষ সুযোগ নির্বাচন কমিশনের (REPRESENTATIONAL IMAGE) (HT_PRINT)

দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলাঙ্গনা এবং নাগালান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-দের শুক্রবার এই নির্দেশই দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, উপরোক্ত কারণ গুলির জন্য খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটাররা যাতে চূড়ান্ত তালিকায় নাম থাকার জন্য পর্যাপ্ত সুযোগ পান, সেই ব্যবস্থা করতে হবে। মূলত যে ভোটাররা এনুমারেশন ফর্ম পাওয়ার পরেও তা পূরণ করে জমা দেননি, তাঁদেরকেই এই সুযোগ দেওয়া হবে। ফলে ওই ভোটারদের কাছে এটি কার্যত ভোটার তালিকায় নাম তোলার দ্বিতীয় সুযোগ।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে কোটি কোটি যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও বিরোধীদের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি-ও পাল্টা অভিযোগ করেছে, কংগ্রেস-সহ বিরোধীরা শুধুমাত্র হারের অজুহাত দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে বিরুদ্ধে অভিযোগ তুলছে।

কীভাবে কাজ করবে এই নতুন নির্দেশিকা?

ঠিকানা পরিবর্তন: একই রাজ্যের মধ্যে যাঁদের ঠিকানা বদল হয়েছে সেই ভোটারদের ফর্ম ৮ পূরণ করার প্রয়োজন পড়বে না। কিন্তু এনুমারেশন ফর্ম পূরণ করে তার সঙ্গে তাঁদের নতুন ঠিকানা উল্লেখ করে একটি বিবৃতি লিখে তার সঙ্গে নতুন ঠিকানার একটি প্রমাণ জমা দিতে হবে।

গৃহহীন: যে ভোটারদের কোনও ঠিকানা নেই, সেই গৃহহীন ভোটারদের ক্ষেত্রে বিএলও-র ফিল্ড ভেরিফিকেশন রিপোর্টকেই ঠিকানার প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে।

ফর্ম ৬ পূরণ করে যে নতুন ভোটাররা আবেদন করেছেন, তাঁদের আর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা যাতে প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট জেলাগুলিতে সঠিকভাবে রূপায়িত হয় এবং কোনও বৈধ ভোটারই যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া, স্থানীয় সংবাদপত্র এবং জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks