...
...
Next Story

Sergio Gor meets Ajit Doval: জঙ্গি কার্যকলাপে যুক্ত ম্যাথু ভ্যানডাইক গ্রেফতার হওয়ার পরেই ডোভালের সঙ্গে বৈঠকে মার্কিন দূত

বৈঠকের পরে সার্জিও গোর এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত এবং ভূরাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। এরই সঙ্গে ভারত-মার্কিন কৌশলগত সহযোগিতার কথা বলেন সার্জিও গোর।

Published on: Mar 19, 2026, 11:05:46 IST
Advertisement

জঙ্গি যোগ থাকার অভিযোগে মার্কিনি ম্যাথু ভ্যানডাইক গ্রেফতার হয়েছেন ভারতে। আর তার পরপরই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। এই পরিস্থিতিতে উক্ত বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। বৈঠকের পরে সার্জিও গোর এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত এবং ভূরাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। এরই সঙ্গে ভারত-মার্কিন কৌশলগত সহযোগিতার কথা বলেন সার্জিও গোর। তাঁর এই বার্তায় 'ভূরাজনৈতিক ইস্যু'র উল্লেখ থাকলেও সরাসরি ইরানের কথা বলা হয়নি। আর তাই জল্পনা তৈরি হয়েছে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। (HT_PRINT)
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। (HT_PRINT)

এদিকে ইরান নিয়েও যদি সার্জিও গোর এবং অজিত ডোভালের কথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ঠিক কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়। আমেরিকা এবং মার্কিন মিত্ররা যেখানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বের করতে পারছে না, সেখানে ভারত অনায়াসে ট্যাঙ্কার বের করিয়ে আনছে। এদিকে ট্রাম্প চাইছেন, আমেরিকার মিত্র দেশরা মিলে জোট গড়ে হরমুজ প্রণালীতে ইরানকে প্রতিহত করুক। তবে ভারত এর আগেই জানিয়ে দিয়েছিল, আন্তর্জাতিক কোনও এমন জোটে ভারত যোগ দেবে না।

এদিকে ম্যাথু ভ্যানডাইক নিয়ে এর আগে আমেরিকার দূতবাস কিছু বলতে চায়নি। উল্লেখ্য, কলকাতা থেকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইককে। তার বিরুদ্ধে অভিযোগ, মিজোরাম দিয়ে মায়ানমার গিয়ে ভারতবিরোধী জঙ্গিদের সে প্রশিক্ষণ দিয়েছিল এবং ইউরোপ থেকে বেআইনি ভাবে ড্রোন আমদানি করেছিল। এই নিয়ে মার্কিন কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে আপাতত 'নীরব' তারা। রিপোর্ট অনুযায়ী, ম্যাথুর গ্রেফতারির বিষয়টি সম্পর্কে তারা অবগত বলে জানিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন দূতাবাসের কোনও আধিকারিক। ম্যাথু ভ্যানডাইকের গ্রেফতারি প্রসঙ্গে মার্কিন দূতাবাসের মুখপাত্র শুধুমাত্র বলেছেন, 'বর্তমান পরিস্থিতির (ভারতবিরোধী জঙ্গিদের প্রশিক্ষণ মামলায় ম্যাথু ভ্যানডাইকের গ্রেফতারি) বিষয়ে আমরা অবগত। তবে গোপনীয়তা রক্ষার কারণে আমরা এই মার্কিন নাগরিক সংক্রান্ত মামলার বিষয়ে কিছু বলতে পারব না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe