...
...
Next Story

Europe heatwave : মৃত্যু, গলছে ট্রামলাইন, রোদে রান্না! ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, চরম সতর্কতা WHOর

Europe heatwave : হু-র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই দেখা দিচ্ছে। তিনি বলেন, 'হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমকে অনেক সময় 'নীরব ঘাতক' বলা হয়।'

Published on: Jun 30, 2026 08:06 PM IST
Advertisement

Europe heatwave : ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও বিট্রেন-সহ বিভিন্ন দেশে তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই রেকর্ড গরমের জেরে ইতিমধ্যেই ১,৩০০-রও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। বেশ কয়েকটি দেশে তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে ইতিহাস গড়েছে।

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, চরম সতর্কতা WHOর
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, চরম সতর্কতা WHOর

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ইউরোপের মানুষের এই চরম দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। নেক্সটরা টিভির একটি ভিডিওতে দেখা গেছে, তীব্র রোদে বাইরে রাখা প্যানে মাত্র কয়েক মিনিটে ডিম ও বেকন ভাজা হয়ে যাচ্ছে। জার্মানি থেকে আসা ছবি ও ভিডিওতে গলে যাওয়া রাস্তা এবং উত্তাপে বেঁকে যাওয়া ট্রাম লাইনের দৃশ্য দেখা গেছে। নেদারল্যান্ডসের একটি ভিডিওতে গাড়ির প্লাস্টিক পেইন্ট গলে যাওয়া এবং রোদে শপিং কার্ট ও জুতো গলে যাওয়ার দৃশ্যও ভাইরাল হয়েছে। বার্লিনে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পুলিশকে ওয়াটার ক্যানন দিয়ে জল ছিটাতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা সেই জলে ভিজে নিজেদের শরীর ঠান্ডা করার চেষ্টা করছেন। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

হু-র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই দেখা দিচ্ছে। তিনি বলেন, 'হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমকে অনেক সময় 'নীরব ঘাতক' বলা হয়। ইউরোপের অধিকাংশ বাড়ি, কর্মক্ষেত্র ও স্কুল এত বেশি তাপমাত্রার জন্য তৈরি নয়।' তিনি আরও বলেন, বর্তমানে ইউরোপের কোটি কোটি মানুষ চরম গরমের মধ্যে বসবাস করছেন। অনেক স্কুল বন্ধ রাখতে হয়েছে, বিদ্যুৎ পরিকাঠামোর উপরও চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এক সময়ের বিরল তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছর দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe