...
...
Next Story

দণ্ডনায়ক শনিদেব ও বুধ আনছেন সমসপ্তক যোগ! লাভের অঙ্ক ঢুকবে কোন কোন রাশির ঝুলিতে?

শনিদেব তৈরি করতে চলেছেন সমসপ্তক যোগ।

Published on: Jun 22, 2025, 18:00:15 IST
By ,
Prefer HTon Google
Advertisement

বক্রী অবস্থায় আসতে চলেছেন শনিদেব। আর বক্রী হয়েই শনিদেব তৈরি করবেন সমসপ্তক যোগ। এই রাজযোগ ৩০ বছর বাদে আসতে চলেছে। তারফলে বহু রাশিতে লাভ আসতে পারে। দেখে নেওয়া যাক, সমসপ্তক যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। সমসপ্তক যোগের ফলে একগুচ্ছ রাশি ধনলাভ সহ বহু দিক থেকে লাভের মুখ দেখতে চলেছেন।

শনিদেব বক্রী হয়ে তৈরি করবেন সমসপ্তক যোগ।
শনিদেব বক্রী হয়ে তৈরি করবেন সমসপ্তক যোগ।

মীন

সমসপ্তক যোগ আপনাদের জন্য খুবই ইতিবাচক। এই সময় আপনি অধিক লোকপ্রিয় হতে চলেছেন। সমাজ আর কর্মস্থলে মান সম্মান, প্রতিষ্ঠা পেতে পারেন। দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। যে রকম সাফল্য় চান, সেরকমভাবেই সাফল্য পেতে পারেন। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। আর্থিক দৃষ্টি থেকে এই সময়কাল খুবই ভালো কাটবে। কোনও বড় আর্থিক সংকট আপনার সামনে আসবে না।

( মার্গী অবস্থায় শনি ঘোরাতে চলেছেন খেলা! অশান্তি সরে গিয়ে সুখ বাড়বে কাদের?)

( ইরানে USর হানার পর মার্কিন শহরগুলিতে হাই অ্যালার্ট! নিউ ইয়র্ক, ওয়াশিংটনে কী পরিস্থিতি?)

( ‘এবার শান্তির সময়’, ইরানের বুকে ৩ পারমাণবিক কেন্দ্র US গুঁড়িয়ে দেওয়ার পর বার্তা ট্রাম্পের)

বৃষ

আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। এই সময় ভালো আর্থিক বৃদ্ধি হবে। ব্যবসাতেও আর্থিক দিক থেকে কিছু ভালো হতে পারে। আমদানির নতুন নতুন রাস্তা খুলে যাবে। আপনার কড়া পরিশ্রমের ফল এবার আপনি পাবেন। আপনি বহু দিক থেকে সেভিং করতে পারবেন। আপনার সমস্ত ইচ্ছা এই সময় ভালোর দিকে যাবে। যাঁরা শেয়ার বাজার, সাট্টা মার্কেটে বিনিয়োগ করছেন, তাঁরা পাবেন লাভ।

এই সময় আপনি ভাগ্যের যোগ্য সঙ্গত পেতে পারেন। সমসপ্তক যোগ আপনাদের জন্য খুবই ফলদায়ী হবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। ধার্মিক বা মাঙ্গলিক কোনও কাজে এই সময় পেতে পারেন লাভ। অনাবশ্যক খরচ থেকে নিজেকে রাখতে হবে দূরে সরিয়ে। কর্মস্থলে সহকর্মীদের থেকে সব রকমের সমর্থন পাবেন। আপনার কাজে আসবে গতি।

কবে রয়েছে শনির বক্রী অবস্থা?

বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে জুলাই মাসে রয়েছে শনির বক্রী অবস্থা। তারফলে সেই সময়ই শনিদেব, বুধদেবের সঙ্গে মিলে তৈরি করবে সমসপ্তক যোগ।

( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe