...
...
Next Story

'কাউকে ভারতকে থামাতে...!' মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধোনা শশী থারুরের

ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Published on: Jun 3, 2025, 23:11:11 IST
By ,
Prefer HTon Google
Advertisement

'কাউকেই ভারতকে থামাতে রাজি করানোর প্রয়োজন হয়নি।' ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের মদতের বিষয়টি গোটা বিশ্বের সামনে উন্মোচিত করতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।আর সেই লক্ষ্যে রাশিয়া থেকে আরব, কুয়েত থেকে জাপান, একের পর এক দেশে গিয়ে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।

'কাউকে ভারতকে থামাতে...!' মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধোনা শশী থারুরের (India in Brazil-X )
'কাউকে ভারতকে থামাতে...!' মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধোনা শশী থারুরের (India in Brazil-X )

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য নিজেকে বারংবার কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলে দাঁড়িয়ে ট্রাম্পের সেই দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছেন শশী থারুর। তিনি বলেন, 'কাউকে আমাদের থামতে রাজি করানোর প্রয়োজন হয়নি। আমরা আগেই বলেছিলাম থামতে। যদি মার্কিন প্রেসিডেন্ট বা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনও প্ররোচনা থাকত, তাহলে তা পাকিস্তানিদের প্ররোচনা হত। তাদের প্ররোচনা করতে হত। আমাদের প্ররোচনার প্রয়োজন নেই কারণ আমরা যুদ্ধ চাই না।' তিনি আরও বলেন, যদিও ভারতের মার্কিন প্রেসিডেন্টের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তারা এটি মাথায় রেখেই কথা বলবে।তবে এটিও সত্য যে 'আমাদের বোঝাপড়া কিছুটা আলাদা'।ভারত সংঘাত চায় না, শান্তি চায়, উন্নয়নের উপর মনোযোগ দিতে চায়।

আরও পড়ুন-‘আপনি কি ইতিহাসবিদ?’ তামিল-কন্নড় ভাষা বিতর্কে কমল হাসানকে ভর্ৎসনা আদালতের

অপারেশন সিঁদুর প্রসঙ্গে শশী বলেন, 'অপারেশন সিঁদুর কোনও যুদ্ধের সূচনা নয়। এটি কেবল সন্ত্রাসবাদীর বিরুদ্ধে প্রতিশোধ। পাকিস্তান যদি প্রতিক্রিয়া না জানাত, তাহলে আমরাও প্রতিক্রিয়া জানাতাম না। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সপ্তাহেই ভারত-পাকিস্তান দুই যুযুধান পক্ষের প্রতিনিধি দল পা রাখছে। একদিকে শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল, অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল।এই সঙ্গে শশী বলেন, 'আগামীকাল তারা ওয়াশিংটনে থাকবে, আর আমরাও একই সময়ে ওয়াশিংটনে থাকব। তাই একই শহরে দুটি দ্বন্দ্বী প্রতিনিধিদল থাকার কারণে আগ্রহ সম্ভবত আরও বাড়বে।' তাঁর কথায়, 'বাণিজ্যের ক্ষেত্রেই হোক বা প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি থেকে জি-২০-তে আমাদের অংশগ্রহণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক পথ রয়েছে।'

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রায় দুই সপ্তাহ পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে, যার ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ শুরু হয়।চার দিন ধরে সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষের অবসান ঘটাতে সম্মত হয়। তারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প।যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি আগেই খারিজ করেছে দিল্লি৷ ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe