...
...
Next Story

Pakistan Debt with UAE: ঋণে নাস্তানাবুদ পাকিস্তান! সৌদির থেকে টাকা নিয়ে আরেক আরব দেশের ধার মেটাচ্ছে ইসলামাবাদ

Pakistan and UAE Debt: মিডিয়া রিপোর্ট অনুসারে, আরব আমিরশাহির থেকে নেওয়া ৩.৪৫ বিলিয়নের ঋণ পাকিস্তান চুকিয়ে দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক একথা জানিয়েছে।

Published on: Apr 24, 2026, 20:44:19 IST
Advertisement

একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে, দেশের মাটিতে কার্যত সন্ত্রাসের আঁতুর ঘর, আর এই সমস্ত নিয়ে পাকিস্তান যাচ্ছে, ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে। মিডিয়া রিপোর্ট বলছে, আগামী কয়েকদিনেই পাকিস্তানে বসতে পারে ইরান ও আমেরিকার শান্তি আলোচনা। এদিকে, অর্থনীতির দিক থেকে কার্যত পাকিস্তান গভীর সংকট রয়েছে। আর তার হদিশ দিচ্ছে, পাকিস্তানের ঋণ চোকানোর নয়া খবর।

ঋণে নাস্তানাবুদ পাক! সৌদির থেকে টাকা নিয়ে আরেক আরব দেশের ধার মেটাচ্ছে ইসলামাবাদREUTERS/Romina Amato
ঋণে নাস্তানাবুদ পাক! সৌদির থেকে টাকা নিয়ে আরেক আরব দেশের ধার মেটাচ্ছে ইসলামাবাদREUTERS/Romina Amato

মিডিয়া রিপোর্ট অনুসারে, আরব আমিরশাহির থেকে নেওয়া ৩.৪৫ বিলিয়নের ঋণ পাকিস্তান চুকিয়ে দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক একথা জানিয়েছে। স্টেট ব্যাংক অফ পাকিস্তান (এসবিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে, তারা বৃহস্পতিবার চূড়ান্ত পরিশোধ সম্পন্ন করেছে। কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, গত ২৩ এপ্রিল আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এডিএফডি)-কে ১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে এবং বাকি ২.৪৫ বিলিয়ন ডলার সপ্তাহের শুরুতে পরিশোধ করা হয়েছে। এর মাধ্যমে মোট বকেয়া আমানতের পরিমাণ এখন ৩.৪৫ বিলিয়ন ডলারে নিষ্পত্তি করা হয়েছে।

পাকিস্তানের ঋণ চোকানোর খবর ঘিরে বড় ইস্যু হল, এই বিপুল পরিমাণ ঋণ পাকিস্তান চুকিয়েছে কীভাবে, তার হদিশ! সৌদি আরব থেকে ৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা পাওয়ার পরপরই এই অর্থ পরিশোধ করেছে পাকিস্তান। এই সহায়তা দুটি কিস্তিতে প্রদান করা হয়, যার দ্বিতীয় কিস্তির ১ বিলিয়ন ডলার ২১শে এপ্রিল এসে পৌঁছায়, যা ইসলামাবাদকে তার তাৎক্ষণিক বৈদেশিক দায়বদ্ধতা বা আমিরশাহির থেকে নেওয়া ঋণের বোঝা সামলাতে সাহায্য করে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe