বাংলাদেশে ফেরার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন করলেন তিনি। গত দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন মুজিবকন্যা। এবার বাংলাদেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্র ফিরে পেতে আইনি পদক্ষেপ করলেন তিনি। আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা। তাঁর আইনজীবীদের দাবি, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে তাঁর। তবে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে জটিলতা তৈরি হতে পারে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) হাসিনার হয়ে বাংলাদেশের দিল্লির দূতাবাসে চিঠি পাঠান লন্ডনের আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলা হয়েছে।
আইনজীবীদের বক্তব্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার পুরনো পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে খবর। সেই পরিস্থিতিতে নতুন নথি চেয়েছেন তাঁরা। চিঠিতে বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাঁর অধিকার এবং সংশ্লিষ্ট দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের দূতাবাস বা প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরের তরফে এই আবেদন নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই দিনই তিনি ভারতে চলে আসেন। তারপর থেকে দিল্লিতে রয়েছেন তিনি। বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছিলেন তিনি।
হাসিনার বক্তব্য, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। তাঁর সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার বিষয়ে হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে। ফলে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে দেশে ফেরার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
ঢাকার দাবি প্রত্যর্পণ, দিল্লির অবস্থান কী?
{{/usCountry}}হাসিনার বক্তব্য, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। তাঁর সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার বিষয়ে হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে। ফলে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে দেশে ফেরার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
ঢাকার দাবি প্রত্যর্পণ, দিল্লির অবস্থান কী?
{{/usCountry}}তবে হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান। তাঁকে ভারতে থেকে ফেরানোর জন্য বারবার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ঢাকা। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি জানিয়েছেন, হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বলে দাবি তাঁর। তাঁকে পলাতক এবং সন্ত্রাসবাদী বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্য দিকে, ভারত এখনও হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি। ফলে নতুন পাসপোর্টের আবেদন ঘিরে দিল্লির অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবেদন মঞ্জুর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
মৃত্যুদণ্ডের সাজা, নিষিদ্ধ আওয়ামি লিগ
হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সামনে রয়েছে গুরুতর আইনি চ্যালেঞ্জও। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাঁর অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছিল। তবে হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন। বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।
এদিকে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে তাঁর দল আওয়ামি লিগ। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ফলে হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বাংলাদেশের রাজনীতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনার আবেদন মঞ্জুর হয় কি না এবং ডিসেম্বরেই তিনি সত্যিই দেশে ফিরতে পারেন কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।