ক্রমেই অশান্তির আগুন ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে তারেক রহমান শাসিত বাংলাদেশে। সেখানে এদিনও সকাল থেকে বিভিন্ন জায়গায় উত্তপ্ত ছিল পরিস্থিতি। এদিকে, বুধবার রাতে বাংলাদেশের পাঁচলাইশ এলাকায় মহম্মদ ইউনুসের পৈতৃক ভিটেতে আগুন ধরানোর ঘটনা ঘটে গিয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতেই বাংলাদেশে ফিরতে দেখা গিয়েথিল মহম্মদ ইউনুসকে। আর সেই ইউনুস শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের ক্ষমতার রাশ ধরেছিলেন। তাঁরই পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, বাংলাদেশের ‘দ্য গার্ডিয়ান’কে উল্লেখ করে প্রথম আলোর-র রিপোর্ট বলছে, শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকের মেয়ে টিউলিপ এবার পদক্ষেপ নিতে চলেছেন মহম্মদ ইউনুসের বিরুদ্ধে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব। ইউনু প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ তাঁকে মাথায় নিয়ে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল টিউলিপকে। এবার যুক্তরাজ্যের সেই প্রাক্তন মন্ত্রী টিউলিপ, মহম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, বলে রিপোর্টে উঠে এসেছে। ‘পলিটিকস আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন বলে রিপোর্ট দাবি করছে। উল্লেখ্য, ঢাকার কাছে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে তাঁর মাসি শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতেই দ২ বছরের কারাদণ্ড দেয়। টিউলিপের সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ টিউলিপ অস্বীকার করেছেন।
এদিকে, বাংলাদেশে মহম্মদ ইউনুসের পৈতৃক ভিটের নিচতলার পরিত্যক্ত ঘরে কেউ আগুন লাগিয়ে দেয়। বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। ব্যবসায়ী বাবার পুত্র বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসের শৈশব কৈশোর কেটেছে এই বাড়িটিতেই। ঘটনায় তদন্তে নেমেছে বাংলাদেশ পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিতে, মহম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের গ্রামীন ব্যাঙ্কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় ব্যাঙ্কের কোনও কর্মকর্তা-কর্মচারী হতাহত হননি।
এদিকে, শেখ হাসিনার পার্টির পোক্ত জমি তথা তাঁর হোম টার্ফ হিসাবে পরিচিত গোপালগঞ্জে গত কয়েকদিন ধরেই অশান্তি অব্যাহত। এদিকে, সদ্য পাওয়া খবরে জানা যাচ্ছে, গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
{{/usCountry}}এদিকে, শেখ হাসিনার পার্টির পোক্ত জমি তথা তাঁর হোম টার্ফ হিসাবে পরিচিত গোপালগঞ্জে গত কয়েকদিন ধরেই অশান্তি অব্যাহত। এদিকে, সদ্য পাওয়া খবরে জানা যাচ্ছে, গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
{{/usCountry}}