...
...
Next Story

Sheikh Hasina: প্রসঙ্গে মুক্তিযুদ্ধ, স্বাধীন না হলে, ‘পাক সেনার বুটের লাথি খেতে হত’ বাংলাদেশিদের! গর্জন হাসিনার

শেখ হাসিনা বলেন, ‘এই দেশ (বাংলাদেশ) যদি স্বাধীনতা না পেত, তাহলে আজ কারও প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন হতো না, বরং আমরা পাকিস্তানি সেনাবাহিনীর বুটের লাথি খেতাম।’

Published on: Nov 29, 2026, 19:18:24 IST
Advertisement

সামনেই ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ১৬ তারিখ বাংলাদেশের মাটিতে ফের পা রাখবেন বলে শেখ হাসিনার তরফে ঘোষণা হয়েছে। ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের পর, এই দিনেই বাংলাদেশ পেয়েছিল স্বাধীনতা। সেই দিনটিকে স্মরণ করে সদ্য আওয়ামি লিগের আয়োজিত ‘দয়ামুক্তি’ লাইভ সিরিজে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অডিয়ো ভিজ্যুয়াল সিরিজে ৯৮ তম পর্বে শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা। যে যুদ্ধের হাত ধরে বাংলাদেশ ১৯৭১ এ পেয়েছিল স্বাধীনতা।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (AFP)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (AFP)

পাকিস্তানি সেনাকে ধরাশায়ী করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতেরও অবদান রয়েছে। ইতিহাস সাক্ষী, যে সেই সময় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের বীরদর্পের লড়াই, পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করে। এদিকে, কিছুদিন আগেই সেই মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমানের বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পাকিস্তানে দাঁড়িয়ে বিচিত্র এক দাবি করেন। তিনি বলেছেন, ‘১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।’ এরপর আজ শেখ হাসিনা ওই ‘দয়ামুক্তি’ লাইভ সিরিজে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলেন, ‘এই দেশ (বাংলাদেশ) যদি স্বাধীনতা না পেত, তাহলে আজ কারও প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন হতো না, বরং আমরা পাকিস্তানি সেনাবাহিনীর বুটের লাথি খেতাম।’ তারেক সরকারের দিকে নিশানা তাক করে হাসিনা বলেন, ‘ আজ তারা স্বাধীনতা সংগ্রামীদের মারছে।’ মুজিবর রহমানের অবদান স্মরণ করে হাসিনা বলেন, ‘জাতির পিতা’ বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং তাঁদের একটি স্বাধীন ভূখণ্ড ও জাতীয় পরিচয় দিয়েছিলেন, ‘তিনি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছিলেন, কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি’।

 

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks