Ball Tampering Case: অস্ট্রেলিয়ার ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতেই মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার অকপটেই স্বীকার করে নিলেন নিজেদের পুরোনো ‘কীর্তি’র কথাও। তিনি জানালেন, ইংল্যান্ডে খেলার সময় বল বিকৃত করতে শিরিষ কাগজ নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতেন তাঁরা।

'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে পরিচিত শোয়েব আখতারের এই মন্তব্য সামনে এসেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী 'সবর' (Sabr) এবং ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যে। আত্মজীবনীতে খোয়াজা দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনাটি পুরো অস্ট্রেলিয়া দলই জানত, অথচ শাস্তি দেওয়া হয়েছিল কেবল তিনজনকে। এই প্রসঙ্গে উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার জানান, বল বিকৃতির এই চর্চা কেবল অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ ছিল না, তাদের সময়ে পাকিস্তান দলেও চলত নানা কারসাজি। তিনি বলেন, ‘ছাড়ো, এটা নিয়ে এত হইচই করার কী আছে? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমরাও সেই ভুল করেছিলাম। ইংল্যান্ডে খেলার সময়ে আমরা স্যান্ডপেপার নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতাম বল বিকৃতির জন্য। আরও অনেক কিছু করতাম। তুমি সত্যিটা সামনে এনেছ, সেটাই যথেষ্ট। কিন্তু এত মাতামাতির দরকার নেই।’
পুরো দল জানত—খোয়াজার এই দাবির সঙ্গেও পুরোপুরি একমত শোয়েব। তাঁর মতে, রিভার্স সুইং আদায়ের জন্য বল নিয়ে এমন কারসাজি দু-একজনের পক্ষে করা সম্ভব নয়, এর পেছনে থাকে পুরো দলেরই সায়। তবে নিজের প্রাক্তন সতীর্থদের নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি আখতার। তাঁর বক্তব্য, সতীর্থদের বিপদে ফেলতে চান না তিনি। আগে যাঁদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে অনেক ক্রিকেটারের ভূমিকা নিয়েও তাঁর মনে সংশয় তৈরি হয়েছিল বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হতো ২২ জনের বিরুদ্ধে খেলছি। কারণ প্রত্যেকেই সন্দেহের তালিকায় ছিলেন। কাকে বিশ্বাস করব, সেটাই বুঝিনি।’ তবে খোয়াজার দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না আখতার। তাঁর কথায়, ‘উসমান যা বলেছে, সেটা সত্যি হওয়ারই কথা। দু-এক জনের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গোটা দলই জড়িত থাকার কথা। আমরাও ক্রিকেট বল নিয়ে খেলেছি, তাই জানি সবটা। আমিও বল নিয়ে অনেক কিছু করেছি। কিন্তু গোটা দলই জানত সেটা। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জিততে পারতাম না আমরা।’
কীভাবে শুরু হয়েছিল স্যান্ডপেপার বিতর্ক?
{{/usCountry}}পুরো দল জানত—খোয়াজার এই দাবির সঙ্গেও পুরোপুরি একমত শোয়েব। তাঁর মতে, রিভার্স সুইং আদায়ের জন্য বল নিয়ে এমন কারসাজি দু-একজনের পক্ষে করা সম্ভব নয়, এর পেছনে থাকে পুরো দলেরই সায়। তবে নিজের প্রাক্তন সতীর্থদের নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি আখতার। তাঁর বক্তব্য, সতীর্থদের বিপদে ফেলতে চান না তিনি। আগে যাঁদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে অনেক ক্রিকেটারের ভূমিকা নিয়েও তাঁর মনে সংশয় তৈরি হয়েছিল বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হতো ২২ জনের বিরুদ্ধে খেলছি। কারণ প্রত্যেকেই সন্দেহের তালিকায় ছিলেন। কাকে বিশ্বাস করব, সেটাই বুঝিনি।’ তবে খোয়াজার দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না আখতার। তাঁর কথায়, ‘উসমান যা বলেছে, সেটা সত্যি হওয়ারই কথা। দু-এক জনের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গোটা দলই জড়িত থাকার কথা। আমরাও ক্রিকেট বল নিয়ে খেলেছি, তাই জানি সবটা। আমিও বল নিয়ে অনেক কিছু করেছি। কিন্তু গোটা দলই জানত সেটা। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জিততে পারতাম না আমরা।’
কীভাবে শুরু হয়েছিল স্যান্ডপেপার বিতর্ক?
{{/usCountry}}২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে টেস্ট ম্যাচ চলাকালীন বলের উপর স্যান্ডপেপার ঘষতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটকে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে শাস্তির মুখে পড়েন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ন'মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। তবে সেই সময় দলের বাকি সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু সামনে আসেনি।
সম্প্রতি নিজের আত্মজীবনী 'সবর'-এ উসমান খোয়াজা দাবি করেছেন, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এই ঘটনার কথা আরও অনেকের জানা ছিল। অন্যদিকে, প্রায় চার হাজার শব্দের একটি বিবৃতিতে ব্যানক্রফট দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের সদস্যদের পাশাপাশি কোচিং স্টাফেরও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে ধারণা ছিল। ব্যানক্রফটের এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বর্তমান অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের আগের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্যানক্রফটের দাবি, এই ঘটনায় নিজেকে প্রতারিত এবং একা মনে হয়েছিল তাঁর। এতদিন পর নিজের বক্তব্য প্রকাশ করতে পেরে এখন স্বস্তি পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
ব্যানক্রফট ও খোয়াজার বক্তব্যের বিরোধিতা করেছেন প্যাট কামিন্স। খোয়াজার দাবিকে 'বাজে কথা' বলে মন্তব্য করে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন তিনি। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার সমর্থন জানিয়েছেন ব্যানক্রফট ও খোয়াজাকে। ব্যানক্রফটের বক্তব্যকে সত্যি বলে উল্লেখ করার পাশাপাশি ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেম্যান অবশ্য ব্যানক্রফটের অভিযোগের বিস্তারিত জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। তাঁর বক্তব্য, লুকনোর মতো কিছু নেই। অন্যদিকে, স্টিভ স্মিথ এখনও পর্যন্ত ব্যানক্রফটের সাম্প্রতিক অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।