হোয়াইট হাউসের কাছে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাছে এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। পরে পালটা গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়। ঘটনায় অন্তত এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় জানান, ঘটনাস্থলে এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই উপস্থিত ছিলেন। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্দেহভাজন হামলাকারীর নাম নাসিরে বেস্ট। বয়স ২১ বছর। অভিযোগ, তিনি একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তা চৌকির দিকে গুলি চালান। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সিক্রেট সার্ভিস। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকরা পরপর গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক সেলিনা ওয়াং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, 'ডজনখানেক গুলির আওয়াজ' শোনা গিয়েছিল। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও ন্যাশনাল গার্ড। হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে অভিযুক্ত ব্যক্তি এত কড়া নিরাপত্তার মধ্যেও হোয়াইট হাউসের এত কাছে পৌঁছে গেলেন।
উল্লেখ্য, বহুবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা করা হয়েছে এর আগে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ওহাইওর একটি সভায় এক ব্যক্তি আচমকা মঞ্চের দিকে দৌড়ে যান। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করেন। পরে জানা যায়, তিনি ট্রাম্পকে আক্রমণ করতে যাচ্ছিলেন। এদিকে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভার সময় বন্দুকধারী থমাস ম্যাথু ক্রুকস গুলি চালিয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনায় একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ ক্লাবের কাছে আরও এক আততায়ী বন্দুক নিয়ে লুকিয়ে ছিল। এরপর ২০২৫ ও ২০২৬ সালে হোয়াইট হাউসের আশপাশে একাধিক গুলিচালনা ও নিরাপত্তা সতর্কতার ঘটনা ঘটে।
{{/usCountry}}উল্লেখ্য, বহুবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা করা হয়েছে এর আগে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ওহাইওর একটি সভায় এক ব্যক্তি আচমকা মঞ্চের দিকে দৌড়ে যান। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করেন। পরে জানা যায়, তিনি ট্রাম্পকে আক্রমণ করতে যাচ্ছিলেন। এদিকে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভার সময় বন্দুকধারী থমাস ম্যাথু ক্রুকস গুলি চালিয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনায় একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ ক্লাবের কাছে আরও এক আততায়ী বন্দুক নিয়ে লুকিয়ে ছিল। এরপর ২০২৫ ও ২০২৬ সালে হোয়াইট হাউসের আশপাশে একাধিক গুলিচালনা ও নিরাপত্তা সতর্কতার ঘটনা ঘটে।
{{/usCountry}}