...
...
Next Story

Sonam Wangchuk Ends Hunger Strike: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, বিজেপি নেতাদের উপস্থিতিতেই মুখে তুললেন খাবার

যন্তর-মন্তরে আন্দোলন যখন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেইসময়ই ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। কী বার্তা শিক্ষাবিদের?

Published on: Jul 24, 2026, 01:45:08 IST
Advertisement

দেশজুড়ে নিট-ইউজি (NEET-UG) ২০২৬ প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং আন্দোলন যখন চরম আকার ধারণ করেছে, তখনই দিল্লিতে ঘটে গেল এক বড় ঘটনা। গত ২৬ দিন ধরে অনশনরত প্রখ্যাত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) বৃহস্পতিবার প্রায় মধ্য রাতে হাসপাতালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নিজের অনশন ভঙ্গ করেন।

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, বিজেপি নেতাদের উপস্থিতিতেই মুখে তুললেন খাবার
২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, বিজেপি নেতাদের উপস্থিতিতেই মুখে তুললেন খাবার

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda) এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)-এর উপস্থিতিতে ওঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোর সামনে এক কাপ তরল পান করে অনশন প্রত্যাহার করেন তিনি।

শান্তি ও অহিংসার আহ্বান ওয়াংচুকের

অনশন ভাঙার আগে সোনম ওয়াংচুক সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শান্তির বার্তা দেন। তিনি লেখেন, ‘শান্তি এবং শুধুই শান্তি হলো আমার পথ। জন্তর মন্তরে আন্দোলন শান্তিপূর্ণ হলেও, অন্য কোথাও অসামাজিক মৌলরা এর সুযোগ নিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে শুনে আমি ব্যথিত। অপর পক্ষ যাই করুক না কেন, আমাদের উত্তর শুধু ফুল দিয়েই হতে হবে।’

শিক্ষা মন্ত্রক ও আমলাতন্ত্রে বড় রদবদল

পরীক্ষা কেলেঙ্কারি ও অসন্তোষের মুখে কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রকের শীর্ষ আমলাতন্ত্রে বড় ধরনের রদবদল করেছে। শিক্ষা সচিব বিনীত জোশী (Vineet Joshi)-কে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে নরেশ পাল গাংওয়ার (Naresh Pal Gangwar)-কে।

বৃহস্পতিবার রাতে এক ৩ মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, লাখ লাখ পড়ুয়া ও তাঁদের পরিবারের যন্ত্রণা তিনি অনুভব করতে পারছেন।

কেন্দ্র ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি ও চরম শাস্তির বিধান আনতে চলেছে।

দিল্লি হাইকোর্টের নির্দেশ: রাউস এভিনিউ কোর্টে বিচারপতি অনু গ্রোভার বালিগার অধীনে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত ইতিমধ্যেই নোটিফাই করা হয়েছে।

শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে আরও কঠোর আইনি বিধান আনা হবে।

সিজেপি (CJP) ও কেন্দ্রের হাই-ভোল্টেজ বৈঠক

আন্দোলনকারীদের সাথে বরফ গলাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২:৩০ টায় কেন্দ্র ও আন্দোলনকারী দল ‘ককরোচ জনতা পার্টি'র (CJP)-র প্রতিনিধিমণ্ডলীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং পড়ুয়াদের সমস্ত দাবি গুরুত্ব সহকারে শোনা হবে।

বিরোধীদের মোমবাতি মিছিল ও প্রতিবাদ

অন্যপ্রান্তে, বিরোধী দলগুলি কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সাংসদরা গান্ধী স্মৃতিতে জাতীয় পতাকা ও সংবিধানের কপি হাতে নিয়ে মোবাইল ফ্ল্যাশলাইটের মাধ্যমে এক বিশেষ মোমবাতি মিছিলে অংশ নেন এবং শিক্ষার্থীদের মৃত্যুর বিচার দাবি করেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe