Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ, শ্রীলঙ্কায় কী হয়েছিল দেখুন..', মোদী সরকারকে 'সতর্ক' করলেন সোনম ওয়াংচুক

Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিক্ষোভের কথা তুলে ধরে নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করলেন সোনম ওয়াংচুক। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধীদের বিক্ষোভের আবহেই সেই মন্তব্য করলেন।

Published on: Oct 25, 2026, 08:26:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় সরকারকে ‘সতর্ক’ করলেন সোনম ওয়াংচুক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) ক্ষেত্রে গলদের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোসনের মধ্যেই ধরপাকড়ের যে অভিযোগ তুলেছে বিরোধীরা, সেই আবহে সমাজকর্মী এবং শিক্ষাবিদ দাবি করেছেন, সরকার-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অনুমোদন না দেওয়া হলে পরিস্থিতি কোনদিকে গড়ায়, তা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশের দিকে তাকালেই বোঝা যায়। সেইসঙ্গে নরওয়ে, সুইডেনের মতো দেশের প্রসঙ্গ তুলে ভারত সরকারকেও বিক্ষোভ কর্মসূচির অনুমোদন দেওয়ার ‘পরামর্শ’ দেন ওয়াংচুক।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিক্ষোভের কথা তুলে ধরে ভারত সরকারকে সতর্ক করলেন সোনম ওয়াংচুক। (ছবি সৌজন্যে, হিন্দুস্তান টাইমস)
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিক্ষোভের কথা তুলে ধরে ভারত সরকারকে সতর্ক করলেন সোনম ওয়াংচুক। (ছবি সৌজন্যে, হিন্দুস্তান টাইমস)

সংসদের সামনেই বিক্ষোভের অনুমতি দেয় অনেক দেশ, দাবি সোনমের

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে শিক্ষাবিদ বলেন যে 'সারা বিশ্বের দেশগুলি হাসিমুখে বিক্ষোভের অনুমোদন দেয়, আর সেটাও (দেশের) সংসদ ভবনের সামনে। ব্রিটেন, নরওয়ে এবং সুইডেনের মতো দেশে সংসদ ভবনের সামনেই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়।'

যন্তর মন্তর নিয়েও মুখ খোলেন ওয়াংচুক

সেই রেশ ধরে তিনি বলেন, 'ভারতে, (বিক্ষোভের জায়গাটা) সংসদ ভবন থেকে অনেকটা দূরে অবস্থিত। যখন যন্তর মন্তর (বিক্ষোভ কর্মসূচির নির্দিষ্ট জায়গা) ছিল, তখনও সংসদ ভবন থেকে অনেকটাই দূরত্ব ছিল।'

আরও পড়ুন: Indian Diplomat Destroys Pakistan: 'অনেক কষ্ট করেও পাকিস্তানের এমন উদাহরণ পেলাম না..', খোঁচা ভারতের, নিশানা সেনাকেও

যে যন্তর মন্তরের কথা বলেছেন ওয়াংচুক, সেখানে মাসচারেক আগেই অনশন চালিয়েছিলেন শিক্ষাবিদ। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষিতে তাঁর চালানো অনশনের জেরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অন্য এক মাত্রা পেয়েছিল। শেষপর্যন্ত প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আরও পড়ুন: Piyush Goyal: 'অভিজিৎ দীপকের মতো মানুষরা...,' মেধাবী ভারতীয়দেয় ফেরা নিয়ে সিজেপিকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

তবে বর্তমানে নির্ধারিত বিক্ষোভস্থল থেকে যন্তর মন্তরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লিতে বিরোধী এবং সিজেপির (আপাতত স্থগিত আছে) বিক্ষোভের তেজ জোরালো হওয়ার মধ্যেই সেই ঘোষণা করা হয়। তারইমধ্যে বিরোধীরা অভিযোগ করেছে যে জ্ঞানেশ-বিরোধী আন্দোলন রুখতে তুমুল ধরপাকড় চালায় নরেন্দ্র মোদী সরকার। আটক করা হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভে যাওয়ার সময় প্রতিবাদীদের আটকেও দেওয়া হয় বলেও অভিযোগ করেছে বিরোধীরা।

আরও পড়ুন: Afghanistan-Pakistan: আফগানিস্তানে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র! বালোচভূমে ভয়ংকর নীল নকশা আসিম মুনিরের

'দেখুন, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কী হয়েছিল', বার্তা ওয়াংচুকের

সেই আবহে সরকারকে ‘সতর্ক’ করে শিক্ষাবিদ বলেছেন, ‘দেখুন, যখন বিক্ষোভের অনুমতি দেওয়া হয় না, তখন কী অবস্থা হয়। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের উদাহরণ আছে সামনে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More