Where is Imran Khan:ইমরানকে নিয়ে ‘কিছু লুকনো’ হচ্ছে? সরব পুত্ররা, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী জেমাইমাও

এরই মাঝে ইমরানের পুত্র কাসিম ও সুলেমানের দাবি, ‘যা ফিরিয়ে নেওয়া যায়না, এমন কিছু ঘটে থাকতে পারে’, কাসিমদের দাবি, ‘তা লুকনো হচ্ছে।’

Published on: Dec 1, 2025, 22:20:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এই মুহূর্তে কেমন আছেন? এই প্রশ্ন ঘিরে ক্রমেই সরব হচ্ছে পাকিস্তানের রাজনীতি। এদিকে তারই মধ্যে ইমরান খানকে নিয়ে এক ইঙ্গিতবহ বার্তা দিলেন তাঁরই ছেলে কাসিম ও সুলেমান খান। উল্লেখ্য, কাসিম ও সুলেমান খান, ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা ও ইমরানের সন্তান। এদিকে, শুধু কাসিমরাই নন, ব্রিটিশ সেলেব জেমাইমাও সরব হয়েছেন ইমরানের খোঁজ খবর নিয়ে।

ইমরান খান।REUTERS/Mohammad Ismail/File Photo (REUTERS)
ইমরান খান।REUTERS/Mohammad Ismail/File Photo (REUTERS)

কাসিম ও সুলেমান খান সদ্য দাবি করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতর এক মৃত্যু কুঠুরিতে আটকে রাখা হয়েছে ইমরানকে। তাঁর সঙ্গে দেখা করার আইনি ছাড়পত্র থাকলেও তাঁর সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কাসিমদের দাবি, গত ৪৭ দিন ধরে ইমরান খান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হচ্ছে না পাকিস্তানের প্রশাসনের তরফে। এদিকে, গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়েছে জেলবন্দি ইমরানের মৃত্যু নিয়ে নানান গুজব। এরই মাঝে ইমরানের পুত্র কাসিম ও সুলেমানের দাবি, ‘যা ফিরিয়ে নেওয়া যায়না, এমন কিছু ঘটে থাকতে পারে’, কাসিমদের দাবি, ‘তা লুকনো হচ্ছে।’ প্রসঙ্গত, তিন সপ্তাহ হয়ে গিয়েছে, ইমরান খান জীবিত কি না, তার প্রমাণ এখনও দিতে পাকিস্তানি কর্তৃপক্ষ। আসিম মুনিরের সঙ্গে ইমরানের সম্পর্ক ঘিরেও নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা পাকিস্তানে। এই পরিস্থিতিতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এক এক্স পোস্টে লেখেন,' ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না তাঁর সঙ্গে, কাউকে দেওয়া হচ্ছে না।' ফলত, সন্দেহের পাহাড় জমতে শুরু করেছে। ইমরান খানের ছেলেরা বলছেন, 'আজ, তাঁর অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনও যাচাইযোগ্য তথ্য নেই।' পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম ও সুলেমানের দাবি, ‘বাবা নিরাপদে আছেন, আহত আছেন, এমনকি বেঁচে আছেন কিনা তা না জানা এক ধরণের মানসিক নির্যাতন।’

( SIR in West Bengal: এনুমারেশন ফর্ম ঘিরে বিএলও, ইআরওদের উদ্দেশে বড় বার্তা কমিশনের! এল বিজ্ঞপ্তি)

গত সপ্তাহেই কাসিম বলেছিলেন,'আমার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন। গত ছয় সপ্তাহ ধরে, তাঁকে নির্জন কারাগারে মৃত্যু কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে কোনও স্বচ্ছতা নেই।'উল্লেখ্য, ক্রমেই এই ইস্যুতে উত্তাল হচ্ছে গোটা পাকিস্তান।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More