...
...
Next Story

Rabindranath Tagore Jayanti: 'রবীন্দ্রনাথের কবিতা...,' বিশ্বকবির ১৬৫তম জন্ম জয়ন্তীতে বিশেষ বার্তা বাংলাদেশের মন্ত্রীর

Rabindranath Tagore Jayanti: শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

Published on: May 9, 2026, 14:47:01 IST
Advertisement

Rabindranath Tagore Jayanti: বাংলাদেশের দিন পঞ্জিকা অনুযায়ী শুক্রবার সে দেশে ২৫ বৈশাখ। প্রতিবারের মতো এ বছরও ওপার বগলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী গভীর শ্রদ্ধা এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয়েছে। এরমধ্যেই কবির ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এবং বিশ্বের অন্যত্র রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান স্মরণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতার কবি বলে স্বরণ করলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্বকবির ১৬৫তম জন্ম জয়ন্তীতে বিশেষ বার্তা বাংলাদেশের মন্ত্রীর (সৌজন্যে টুইটার)
বিশ্বকবির ১৬৫তম জন্ম জয়ন্তীতে বিশেষ বার্তা বাংলাদেশের মন্ত্রীর (সৌজন্যে টুইটার)

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মির্জা ফখরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলন। কৃষকদের দুংখ-দুর্দশা দেখে কৃষি ব্যাঙ্ক করেছিলেন। কৃষিকে আধুনিক করার জন্য করের লাঙ্গল নিয়ে এসে কৃষি কাজ শুরু করেছিলেন। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। নাটক, গান-সহ সাহিত্যের সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরন ছিল। গীতাঞ্জলি কবিতার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি। তাঁর কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে।

একই সঙ্গে বাংলাদেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্ন সময় এই সমাজকে অস্থির করে রাখতে চায়। মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ বার বার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে-লড়াই করেছে। কিন্তু কোন পরিবর্তন আসেনি। ১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে সক্রিয়তা ও পরিচয় আমরা বাংলাদেশি সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে। আবার গনতন্ত্র লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে। আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে।' শুক্রবার সারাদিন বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এ সময় সে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী, কবিগুরুর ভক্ত, গবেষক, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরচারণায় কবিগুরুর কাচারি বাড়ির প্রাঙ্গন মুখর হয়ে ওঠে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe