অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
CJP Leader Saurav Das Latest Update: 'শীঘ্রই তুফান আসছে ভারতে, সরকারকে ডুবিয়ে দেবে', তেড়েফুঁড়ে উঠলেন CJP-র সৌরভ দাস
CJP Leader Saurav Das Latest Update: 'শীঘ্রই তুফান আসছে ভারতে, সরকারকে ডুবিয়ে দেবে', তেড়েফুঁড়ে উঠলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) যুগ্ম-আহ্বায়ক সৌরভ দাস। তিনি দাবি করলেন, মহাত্মা গান্ধী এবং বিআর আম্বেদকরের আদর্শ ও নীতির ভিত্তিতে তুফান আসবে।
CJP Leader Saurav Das Latest Update: খুব শীঘ্রই ভারতে 'তুফান' আসতে বলেছে বলে দাবি করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। নিজের পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহেই সিজেপির যুগ্ম-আহ্বায়ক দাবি করেছেন, খুব দ্রুত দেশে একটি বড়সড় 'তুফান' আসতে চলেছে। আর সেই ‘তুফান’-ই বর্তমান বিজেপি সরকারকে ডুবিয়ে দেবে বলে দাবি করেছেন সিজেপি নেতা।
'তুফান' তৈরি হবে গান্ধী-আম্বেদকরের আদর্শের ভিত্তিতে, দাবি সৌরভের
সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ দাবি করেন যে তাঁদের আন্দোলন থেমে যায়নি। বরং নতুন কৌশল সাজানো হচ্ছে। এই আন্দোলন বা 'তুফান' গড়ে উঠবে মহাত্মা গান্ধী এবং বিআর আম্বেদকরের আদর্শ ও নীতির ভিত্তিতে।
'তুফান আসবে, ডোবাবে সরকারকে'
ওই সাক্ষাৎকারে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন কেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল এবং সোশ্যাল মিডিয়ায় কেন কার্যত নিষ্ক্রিয় হয়ে গেল, তা নিয়ে চর্চা চলছে। জবাবে সৌরভ বলেন, ‘আমার মনে হয় না সবাই এমনটা ভাবছেন। সবাই বুঝতে পারছেন যে আমরা নতুন করে কৌশল তৈরি করছি। তুফান আসছে, খুব দ্রুত তুফান আসবে। সবাইকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। এই তুফান গান্ধী-আম্বেদকরের নীতি-আদর্শের উপরে ভিত্তি করে হবে। সেই তুফানই সরকারকে ডুবিয়ে দেবে।’
সরকারকে নিশানা সৌরভ দাসের
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও দাবি করেন, সরকারে যাঁরা বসে আছেন, তাঁরাই সবচেয়ে নিম্নমানের রাজনীতি করছেন। শিক্ষিত যুবসমাজ যদি বাইরে গিয়ে মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলতে চায়, তবে কেন তাঁদের সেখানে যেতে বাধা দেওয়া হবে?
আর তিনি যখন সেই মন্তব্য করেছেন, তখন ব্যক্তিগত ও আইনি জটিলতায় জড়িয়েছেন সৌরভ। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সিজেপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে, যেখানে তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে যে জন্মস্থানের এই অসঙ্গতি সৌরভের নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: Delimitation Bill: আসন পুর্নবিন্যাস বিল-এ PoKর জন্যও রয়েছে বড় ইঙ্গিতবহ বার্তা! কী বলা হচ্ছে?
তবে সেইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সৌরভ। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দিল্লি বা পুদুচেরিতে জন্মস্থান নিয়ে কোনও অসঙ্গতি থাকলে তা এতটা গুরুতর বিষয় নয়।
E-Paper
