...
...
Next Story

Strait of Hormuz: হরমুজ 'ব্লক' নিয়ে শঙ্কার মাঝেই ৭ বছর পর ভারতে এল ইরানের তেল

রবিবার গভীর রাতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি পরিচালিত 'ফেলিসিটি' নামের একটি বড় ট্যাঙ্কার গুজরাটের সিকা উপকূলের কাছে পৌঁছায়। মার্চের মাঝামাঝি সময়ে খার্গ দ্বীপে এই ট্যাঙ্কারটিতে তেল বোঝাই করা হয়েছিল। একই সঙ্গে ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে পৌঁছেছে দ্বিতীয় ট্যাঙ্কার 'জয়া'।

Published on: Apr 13, 2026, 14:05:18 IST
Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তায় গোটা বিশ্ব। এরই মধ্যে ইরান থেকে প্রায় সাত বছর পর ফের ভারতে পৌঁছেছে অপরিশোধিত তেল। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে দুটি বড় সুপারট্যাঙ্কার এসেছে যেগুলিতে ইরানি অপরিশোধিত তেল আছে। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি পরিচালিত 'ফেলিসিটি' নামের একটি বড় ট্যাঙ্কার গুজরাটের সিকা উপকূলের কাছে পৌঁছায়। মার্চের মাঝামাঝি সময়ে খার্গ দ্বীপে এই ট্যাঙ্কারটিতে তেল বোঝাই করা হয়েছিল। একই সঙ্গে ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে পৌঁছেছে দ্বিতীয় ট্যাঙ্কার 'জয়া'। ফেব্রুয়ারির শেষের দিকে খার্গ দ্বীপ থেকে এটিকে লোড করা হয়েছিল।

রবিবার গভীর রাতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি পরিচালিত 'ফেলিসিটি' নামের একটি বড় ট্যাঙ্কার গুজরাটের সিকা উপকূলের কাছে পৌঁছায়। (প্রতীকী ছবি) (REUTERS)
রবিবার গভীর রাতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি পরিচালিত 'ফেলিসিটি' নামের একটি বড় ট্যাঙ্কার গুজরাটের সিকা উপকূলের কাছে পৌঁছায়। (প্রতীকী ছবি) (REUTERS)

ভারতে আসা এসব কার্গোর ক্রেতাদের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে পারাদ্বীপ বন্দর প্রাথমিকভাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এদিকে সিকা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের 'হ্যান্ডলিং হাব'। এর আগে গত মাসে কিছু শর্তে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আমেরিকা। তাৎপর্যপূর্ণভাবে, এর আগে ভারত ইরানের কাছ থেকে বড় আকারে অপরিশোধিত তেল কিনত। ২০১৮ সালে ভারত প্রতিদিন গড়ে ৫.১৮ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছিল। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সেই দৈনিক গড় নেমে আসে ২.৬৮ লাখ ব্যারেলে। পরে ২০১৯ সালের মে মাস থেকে ইরানি তেলের আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল ভারত। তার আগে পর্যন্ত ভারতের মোট তেল আমদানির ১১.৫ শতাংশ আসত ইরান থেকে।

এদিকে ইরান সংলগ্ন হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এর জেরে আজ বিশ্ব বাজারে একলাফে ৮ শতাংশ দাম বাড়ল অপরিশোধিত তেলের। সোমবার আমেরিকার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৮ শতাংশ বেড়ে ১০৪.২৪ ডলার (ভারতীয় মুদ্রায় ৯,৭৩৯.২৩ টাকা) হয়েছে। এদিকে ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ৭ শতাংশ বেড়ে ১০২.২৯ ডলার (ভারতীয় মুদ্রায় ৯,৫৫৫.০৪ টাকা) হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe