...
...
Next Story

Strait of Hormuz Latest Update: হরমুজ প্রণালী পার করতে কি ফি দিতে হচ্ছে ভারতের জাহাজগুলিকে? মুখ খুলল সরকার

জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে ইরানের অনুমতি নিয়ে এবং তাদেরকে 'ফি' দিয়ে হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে আসতে হচ্ছে ভারতকে। এই গুঞ্জন শুরু হতেই এবার মুখ খুলল ভারত সরকার। এই আবহে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট করা দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে যেতে কোনও দেশের অনুমতির প্রয়োজন নেই।

Published on: Mar 25, 2026, 09:54:18 IST
Advertisement

হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে আছে ইরান যুদ্ধের আবহে। এখনও পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলা হয়েছে এই অঞ্চলে। তবে ভারতের বেশ কয়েকটি ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। এরই মধ্যে আবার জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে ইরানের অনুমতি নিয়ে এবং তাদেরকে 'ফি' দিয়ে সেখান থেকে জাহাজ নিয়ে আসতে হচ্ছে ভারতকে। এই গুঞ্জন শুরু হতেই এবার মুখ খুলল ভারত সরকার। এই আবহে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট করা দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে যেতে কোনও দেশের অনুমতির প্রয়োজন নেই।

জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে ইরানের অনুমতি নিয়ে এবং তাদেরকে 'ফি' দিয়ে হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে আসতে হচ্ছে ভারতকে। (HT_PRINT)
জল্পনা-কল্পনা শুরু হয়েছে যে ইরানের অনুমতি নিয়ে এবং তাদেরকে 'ফি' দিয়ে হরমুজ প্রণালী থেকে জাহাজ নিয়ে আসতে হচ্ছে ভারতকে। (HT_PRINT)

পারস্য উপসাগরে আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে ইরানের সঙ্গে কথা হয়েছিল ভারতের। এই আবহে প্রথমে আমেরিকার আধিকারিকরা দাবি করেছিল, ভারতের সঙ্গে নিশ্চয় ইরানের কোনও চুক্তি হয়েছে। পরে রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের জাহাজকে যেতে দেওয়ার বিনিময়ে নাকি ইরান তাদের বাজেয়াপ্ত হওয়া তিনটি ট্যাঙ্কার ফেরত চেয়েছে। আর সাম্প্রতিক সময়ে আবার গুঞ্জন শুরু হয়েছে হরমুজ প্রণালীর 'ফি' নিয়ে। এই পরিস্থিতে জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিং বলেছেন যে নিরাপত্তা এবং অন্যান্য শর্ত বিবেচনা করে শিপিং সংস্থাগুলি হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম অনুযায়ী প্রণালীয়ে নৌচলাচলের স্বাধীনতা রয়েছে। যেহেতু প্রণালীটি সংকীর্ণ, তাই জহাজগুলির জন্য প্রবেশ এবং প্রস্থানের রুট চিহ্নিত করা হয়েছে, এবং সেটাই সমস্ত জাহাজকে অনুসরণ করতে হবে। তিনি আরও জানান, জাহাজের নিরাপদ চলাচলের জন্য কোনও ফি বা অর্থ দেওয়া হচ্ছে না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe