...
...
Next Story

Strait of Hormuz Latest Update: হরমুজ দিয়ে ১৩৫৩৩৫ টন সৌদি তেল নিয়ে মুম্বই এল ট্যাঙ্কার, জাহাজের ক্যাপ্টেন ভারতীয়

গত ১১ মার্চ মুম্বই বন্দরে এসে পৌঁছায় সেই জাহাজটি। সেই ট্যাঙ্কারের ক্যাপ্টেন একজন ভরতীয়। জাহাজটির নাম 'শেনলং সুয়েজম্যাক্স'। গত ১ মার্চ সৌদি বন্দর রাস তানুরা থেকে অপরিশোধিত তেল লোড করেছিল সেটি। ৩ মার্চ যাত্রা শুরু করে ৮ মার্চ হরমুজ প্রণালীতে গিয়ে পৌঁছায় ট্যাঙ্কারটি।

Published on: Mar 12, 2026, 11:35:58 IST
By
Prefer HTon Google
Advertisement

সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী একটি ট্যাঙ্কার এসেছে ভারতে। যুদ্ধ শুরুর পরে গত কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে এই প্রথম কোনও তেলের ট্যাঙ্কার ভারতে এল। রিপোর্ট অনুযায়ী, গত ১১ মার্চ মুম্বই বন্দরে এসে পৌঁছায় সেই জাহাজটি। সেই ট্যাঙ্কারের ক্যাপ্টেন একজন ভরতীয়। জাহাজটির নাম 'শেনলং সুয়েজম্যাক্স'। গত ১ মার্চ সৌদি বন্দর রাস তানুরা থেকে অপরিশোধিত তেল লোড করেছিল সেটি। ৩ মার্চ যাত্রা শুরু করে ৮ মার্চ হরমুজ প্রণালীতে গিয়ে পৌঁছায় ট্যাঙ্কারটি।

'শেনলং সুয়েজম্যাক্স' জাহাজটি মুম্বই এসে পৌঁছেছে সৌদি তেল নিয়ে (প্রতীকী ছবি) (AFP)
'শেনলং সুয়েজম্যাক্স' জাহাজটি মুম্বই এসে পৌঁছেছে সৌদি তেল নিয়ে (প্রতীকী ছবি) (AFP)

মুম্বইগামী ট্যাঙ্কারটি এরপর ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ফের ৯ মার্চ এটি ট্রান্সপন্ডার চালু করে। ১১ মার্চ এটি দুপুর ১টায় মুম্বই এসে পৌঁছায়। এই জাহাজটি ১,৩৫,৩৩৫ টন অপরিশোধিত তেল নিয়ে এসেছে। মুম্বইয়ের মহুলে অবস্থিত শোধনাগারে যাবে এই তেল। এদিকে এই জাহাজে ২৯ জন ভারতীয়, পাকিস্তানি এবং ফিলিপিনো ক্রু আছেন। জাহাজের ক্যাপ্টেন হলেন সুক্ষন্ত সিং সান্ধু।

ভারতের ট্যাঙ্কারগুলিকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে ইরান। এমনই দাবি করা হল রিপোর্টে। উল্লেখ্য, একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের এস জয়শঙ্করের। সেই সময় হরমুজ প্রণালী নিয়ে দুই বিদেশমন্ত্রীর কথা হয়েছিল। এই পরিস্থিতিতে ইরান নাকি ভারতীয় জাহাজগুলিকে যেতে দিচ্ছে। এর আগে গতকালই ভারতগামী একটি থাই জাহাজে হামলা চালিয়েছিল ইরান। তবে 'পুষ্পক' এবং 'পরিমল' নামক দুটি জাহাজ নাকি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছে এখন। জয়শঙ্করের হস্তক্ষেপেই এটা সম্ভব হচ্ছে বলে দাবি করা হয় রিপোর্টে। এছাড়া দেশ মহিমা, দেশ অভিমান, স্বর্ণ কমল, বিশ্ব প্রেরণা, জগ বিরাট, জগ লোকেশ এবং এলএনজিসি অসীম নামের জাহাজগুলি ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে হরমুজ প্রণালী পার করে।

এরপর ১১ মার্চ রাতে ইরাকি জলসীমায় মার্কিন ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। এদিকে ইরাকি জলসীমায় 'জেফিরোস' নামে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। সব মিলিয়ে ১১ মার্চ রাতে হরমুজ প্রণালী এলাকায় পাঁচটি জাহাজে হামলা চালায় ইরান। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২০টি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe