হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ৫০০০ পাউন্ড (২২৬৭ কেজি) ওজনের বোমা ব্যবহার করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড 'এক্স'-এ এক বার্তায় জানিয়েছে যে এসব ঘাঁটিতে ইরানের বেশ কিছু জাহাজ ছিল। সেই জাহাজগুলিতে বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। এই মিসাইল দিয়েই আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলছিল ইরান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার গভীর ক্ষোভ প্রকাশ করেছিলেন ন্যাটো এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির ওপর। এছাড়াও অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপরও ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরানি হামলা প্রতিহত করতে কেউ আমেরিকার পাশে এসে দাঁড়ায়নি বলেই এই ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এই আবহে আমেরিকা একাই হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য ঠেকাতে অভিযান চালাল। এদিকে লারিজানি এবং অন্যান্য শীর্ষ কর্তার মৃত্যুর প্রতিষোধ নেওয়া হবে বলে পালটা হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলিরেজা বায়েতও প্রয়াত হয়েছেন ইজরায়েল হামলায়। লারিজানির ওপর ইজরায়েলি হামলার সময় তাঁর সঙ্গেই ছিলেন আলিরেজা। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান।
ইরানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারালেও যুদ্ধ তারা থামাচ্ছে না। গতকাল নতুন করে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে আইআরজিসি। এই আবহে গতকালও ইজরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া কাতারেও ইরান হামলা জারি রেখেছ। এই আবহে কাতার দাবি করে, ইরানের হামলা সফল ভাবে প্রতিহত করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। এই আবহে গতকাল আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
{{/usCountry}}ইরানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারালেও যুদ্ধ তারা থামাচ্ছে না। গতকাল নতুন করে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে আইআরজিসি। এই আবহে গতকালও ইজরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া কাতারেও ইরান হামলা জারি রেখেছ। এই আবহে কাতার দাবি করে, ইরানের হামলা সফল ভাবে প্রতিহত করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। এই আবহে গতকাল আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
{{/usCountry}}এদিকে শুধু ইরান নয়, ইজরায়েলের ওপর গতকাল হামলা চালিয়েছে হিজবুল্লাও। লেবাননের দক্ষিণে খিয়াম শহরে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা জঙ্গিরা। এছাড়াও সীমান্ত এলাকাতেও ইজরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লা। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আবার বিমানবন্দরের কাছে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। এদিকে ইরাকের বাগদাদে ইরানপন্থী জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।