...
...
Next Story

Sunrisers Leeds X Account Suspended: পাকিস্তানি ক্রিকেটারকে কেনার পরে কাব্য মারানের দলের এক্স অ্যাকাউন্ট হল সাসপেন্ড

তোপের মুখে কাব্য মারানের সানরাইজার্স লিডস। এরই মাঝে তাদের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে। উল্লেখ্য, কাব্য মারানের সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে দক্ষিণ আফ্রিকার লিগেও। তবে সেখানে তিনি কোনও পাকিস্তানিকে কেনেননি।

Published on: Mar 13, 2026, 11:43:26 IST
By
Prefer HTon Google
Advertisement

সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি ইংলিশ হান্ড্রেড লিগে পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে গতকাল। এই পরিস্থিতিতে ভারতের নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে তাদের। এরই মাঝে আবার সানরাইজার্স লিডসের এর এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে। উল্লেখ্য, কাব্য মারানের সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে দক্ষিণ আফ্রিকার লিগেও। তবে সেখানে তিনি কোনও পাকিস্তানিকে কেনেননি।

তোপের মুখে কাব্য মারানের সানরাইজার্স লিডস
তোপের মুখে কাব্য মারানের সানরাইজার্স লিডস

এদিকে পাকিস্তানি ক্রিকেটারকে কেনা নিয়ে ড্যানিয়েল ভেত্তরি জানান, আবরারকে নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন লিডসের অ্যসিস্টেন্ট কোচ। তিনিই আবরারকে কেনার পরামর্শ দিয়েছিলেন। এরই সঙ্গে কিউয়ি কোচ জানান, দলের অভ্যন্তরীণ বৈঠকে পাকিস্তানি ক্রিকেটারদের কেনা বা না কেনা নিয়ে কোনও আলোচনাই হয়নি। এদিকে সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডেল কেন সাসপেন্ড করা হয়েছে, তা স্পষ্ট হয়নি এখনও। অপরদিকে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করেছিল এক্স-এ।

রিপোর্ট অনুযায়ী, নিলামে ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩৪ কোটি দর পেয়েছেন আবরার। এই আবরারই একটা সময় অভিনন্দ বর্তমানের আটক হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে ভারতকে ট্রোল করার চেষ্টা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় চায়ের কাপ হাতে ছবি দিয়ে তিনি ভারতকে ট্রোল করতে চেয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানিদের হাতে আটক হওয়ার পরে ভারতীয় বায়ুসেনার অফিসার অভিনন্দন বর্তমানের একটি ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছিল। তাতে তিনি বলেছিলেন, 'চা-টা দুর্দান্ত।' সেই বিষয়টি নিয়েই পাকিস্তানিরা ভারতকে ট্রোল করার চেষ্টা করে থাকে। এদিকে মাঠে ভারতের কাছে মার খাওয়া আবরারও সেই 'ট্রেন্ডে' গা ভাসিয়েছেন অতীতে।

এদিকে ইংল্যান্ডের এই ক্রিকেট লিগে সব মিলিয়ে আটটি দল খেলবে। তার মধ্যে চারটি দলের মালিকানা ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। কাব্য মারান ছাড়াও মুম্বই ইন্ডিয়ানস, সঞ্জীব গোয়েঙ্কা এবং দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব রয়েছে দলগুলিতে। এর আগে ‘ড্রাফ্টিং’ মারফত দল তৈরি হত এই লিগে। এই আবহে গতকাল নিলাম টেবিলে উপস্থিত ছিলেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান এবং কোচ ড্যানিয়েল ভেত্তোরি। সব মিলিয়ে এ বারের নিলামে ১৪ জন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন। দল না পাওয়ার ভয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ান শাহিন শাহ আফ্রিদি। তবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকের দলে স্থান পেলেন পাক স্পিনার আবরার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe