নরেন্দ্র মোদী সরকারের ডিলিমিটেশন বিলকে সমর্থন করার বিনিময়ে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা চাইছে শরদ পওয়ারের দল! শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারেও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দাবি করেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পওয়ার) বা এনসিপি (এসপি)। দলের কার্যকরী সভাপতি তথা শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী করার দাবি উঠেছে বলে খবর। পাশাপাশি মহারাষ্ট্রে অর্থমন্ত্রক-সহ দুটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রীর পদও চাইছে দল। এনডিটিভির এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ডিলিমিটেশন বিলে সমর্থন এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই চলছে এই দর কষাকষি। যদিও এই সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এনডিটিভির খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুপ্রিয়া সুলের জন্য ক্যাবিনেট মন্ত্রীর পদ চাইছে শরদ পওয়ারের দল। পাশাপাশি মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারেও যোগ দিতে আগ্রহী এনসিপি (এসপি)। বর্তমানে সেই সরকারে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির অন্য গোষ্ঠীও রয়েছে। এই পরিস্থিতিতে একই পরিবারের দুই রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে ক্ষমতার সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের দাবি, দলের প্রবীণ নেতা জয়ন্ত পাটিলকে মহারাষ্ট্রের অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। অন্য একটি পূর্ণমন্ত্রী পদ পেতে পারেন জিতেন্দ্র আওহাদ। পাশাপাশি দলের অন্য বিধায়কদের জায়গা করে দিতে দুটি প্রতিমন্ত্রীর পদও দাবি করা হয়েছে।
এই রাজনৈতিক সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এনসিপি (এসপি)-র আটজন লোকসভা সাংসদ। আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ২ ডিসেম্বর থেকে বসবে রাজ্যসভা। এই অধিবেশনেই ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে এগোতে চায় মোদী সরকার। গত এপ্রিল মাসে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সাংবিধানিক সংশোধনী বিল পাশ করাতে পারেনি কেন্দ্র। এবার পওয়ারের দলের আট সাংসদের সমর্থন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
উল্লেখযোগ্য বিষয়, ডিলিমিটেশন বিল নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান বদলেছে পওয়ারের দল। দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, প্রতিটি রাজ্যে লোকসভা আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়ানো হলে তাঁরা বিলকে সমর্থন করবেন। একই সঙ্গে রাজ্যগুলির আপেক্ষিক প্রতিনিধিত্ব আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবিও রয়েছে তাঁদের। কিন্তু কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক শরিক এই বিলের বিরোধিতা করছে। ফলে পওয়ারের এই অবস্থান ইন্ডিয়া জোটের ঐক্যেও বড় ধাক্কা দিতে পারে।
{{/usCountry}}উল্লেখযোগ্য বিষয়, ডিলিমিটেশন বিল নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান বদলেছে পওয়ারের দল। দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, প্রতিটি রাজ্যে লোকসভা আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়ানো হলে তাঁরা বিলকে সমর্থন করবেন। একই সঙ্গে রাজ্যগুলির আপেক্ষিক প্রতিনিধিত্ব আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবিও রয়েছে তাঁদের। কিন্তু কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক শরিক এই বিলের বিরোধিতা করছে। ফলে পওয়ারের এই অবস্থান ইন্ডিয়া জোটের ঐক্যেও বড় ধাক্কা দিতে পারে।
{{/usCountry}}এদিকে, শরদ পওয়ারের এই অবস্থান নিয়ে কংগ্রেসের অস্বস্তি ক্রমশ বাড়ছে। এনডিটিভির দাবি, দলের ভিতরে বিভাজন এড়াতেই ডিলিমিটেশন বিলে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন পওয়ার। নিজের অবস্থান ব্যাখ্যা করতে কংগ্রেস নেতৃত্বকে ফোনও করেছিলেন তিনি। বিরোধী শিবিরের একাধিক কর্মসূচিতে সামনের সারিতে থাকা সুপ্রিয়া সুলের এবার ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত থাকার সিদ্ধান্তও রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। যদিও বাবার অসুস্থতার কারণেই দিল্লির ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে শরদ পওয়ারের দলের বিধায়ক সংখ্যা মাত্র ১০। তাই সুপ্রিয়া সুলেকে মুখ্যমন্ত্রী করার জল্পনা উড়িয়ে দিয়েছে দল। বরং কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়াই এখন তাদের অগ্রাধিকারে বলে দাবি সূত্রের।
সব মিলিয়ে, ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে বিরোধী জোটের অন্দরে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলছে। একদিকে রাহুল গান্ধী বিলের বিরোধিতায় অনড়, অন্যদিকে শরদ পওয়ারের দল সমর্থনের কথা ঘোষণা করেছে। সেই সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ পাওয়ার দর কষাকষি কতদূর এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সত্যিই কি বিরোধী শিবির ছেড়ে মোদী সরকারের সঙ্গে হাত মেলাবেন পওয়ার, নাকি শেষ মুহূর্তে বদলাবে সমীকরণ? উত্তর মিলতে পারে সংসদের বিশেষ অধিবেশনেই।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।