Supreme Court on Form 6: ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশনের সংশোধিত ফর্ম ৬-কে সুপ্রিম কোর্ট মান্যতাও দেয়নি, আপত্তিও জানায়নি। সংশোধিত ফর্ম ৬ নিয়ে এভাবেই নিজেদের অবস্থান করল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ফর্ম ৬-এ করা পরিবর্তনগুলি বৈধ কি না, এখনও তা খতিয়েই দেখেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহারের এসআইআর মামলার রায়ের সময়ে নতুন ফর্ম ৬-এর প্রসঙ্গ খতিয়ে দেখা হয়নি। কারণ, সেই মামলায় এর কোনও অস্তিত্বই ছিল না।

নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত সোমবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছিলেন, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। তবে আদালতের মন্তব্যে কমিশনের ওই দাবিকে নস্যাৎ হয়ে যায় বলে মনে করা হয়। এদিন অন্য এক মামলার শুনানির সময়ে বিষয়টি মৌখিক ভাবে আরও স্পষ্ট করে দেয় আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, 'নতুন ফর্ম ৬-এর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু এটুকুই বলেছি।'
বিচারপতি জয়মাল্য বাগচি আরও স্পষ্ট করে বলেন, 'আমরা বলেছিলাম, বিহারের এসআইআর মামলা যখন আমাদের সামনে এসেছিল সেই সময় সংশোধিত ফর্ম ৬ ছিলই না। তার মানে তো এই নয় যে আমরা কোনও ভাবে সংশোধিত ফর্ম ৬-এ অনুমোদন দিয়েছি অথবা খারিজ করেছি। সুপ্রিম কোর্ট সংশোধিত ফর্ম ৬-কে অনুমোদন দিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ এই দাবি করা হচ্ছে বলে এক মামলাকারীর আইনজীবী বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চের নজরে আনেন। গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্ট ফর্ম ৬ নিয়ে যে পর্যবেক্ষণ করেছিল, আদালতের কাছে তার ব্যাখ্যারও আর্জি জানান ওই আইনজীবী। সওয়াল করতে গিয়ে ওই আইনজীবী বলেন, গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে তারা সংশোধিত ফর্ম ৬- অনুমোদন দেয়নি। তার পরেও নির্বাচন কমিশন সেই সংশোধিত ৬ নম্বর ফর্ম ফের সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য ছাপিয়েছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা দিক আদালত।
যদিও আদালতের পর্যবেক্ষণকে এ ভাবে ব্যাখ্যা করায় সংশ্লিষ্ট আইনজীবীকে সঙ্গে সঙ্গেই সতর্ক করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতি বলেন, 'ফর্ম ৬ নিয়ে কোনও আবেদনই করা হয়নি। আমরা সেটাই বলেছিলাম। অনুমোদন দেওয়া, না দেওয়া নিয়ে কিছু বলাই হয়নি। এ ভাবে নিজের সুবিধার জন্য শব্দ বেছে নেবেন না।' লাইভ ল-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রিয়া মিশ্রের দায়ের করা একটি রিট মামলার শুনানি চলাকালীন ফর্ম ৬ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে মামলাটির শুনানি আগামী ২৭ অক্টোবর পর্যস্ত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করে এই মামলাটিও একই সঙ্গে শোনা হবে।
{{/usCountry}}যদিও আদালতের পর্যবেক্ষণকে এ ভাবে ব্যাখ্যা করায় সংশ্লিষ্ট আইনজীবীকে সঙ্গে সঙ্গেই সতর্ক করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতি বলেন, 'ফর্ম ৬ নিয়ে কোনও আবেদনই করা হয়নি। আমরা সেটাই বলেছিলাম। অনুমোদন দেওয়া, না দেওয়া নিয়ে কিছু বলাই হয়নি। এ ভাবে নিজের সুবিধার জন্য শব্দ বেছে নেবেন না।' লাইভ ল-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রিয়া মিশ্রের দায়ের করা একটি রিট মামলার শুনানি চলাকালীন ফর্ম ৬ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে মামলাটির শুনানি আগামী ২৭ অক্টোবর পর্যস্ত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করে এই মামলাটিও একই সঙ্গে শোনা হবে।
{{/usCountry}}