Supreme Court: রাজ্যে পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদনের দ্রুত বিচার চায় সুপ্রিম কোর্ট। নাম বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি করতে সোমবার নির্বাচন কমিশনকে মূলত দু’টি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার তিন বিচারপতির বেঞ্চে। ওই শুনানিতে কমিশনকে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনাক্রমে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে রাজ্যে। একই সঙ্গে শীর্ষ আদালত কমিশনকে জানিয়েছে, নাম বাদ পড়ার বিরুদ্ধে যে আর্জিগুলি জমা পড়েছে, সেগুলিকে অগ্রাধিকার দিতে হবে। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিপুল সংখ্যক মামলার জট কাটাতে আদালত আপিলগুলিকে স্পষ্ট দু’টি শ্রেণিতে ভাগ করে দিয়েছে।
শীর্ষ আদালত বলেছে, প্রথম ভাগে সেই সমস্ত ভোটারদের আবেদন থাকবে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁরা তালিকা থেকে বিতাড়িত হয়েছেন। দ্বিতীয় ভাগে থাকবে সেই সমস্ত ব্যক্তির আবেদন, যাঁরা নির্দিষ্ট কিছু ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে ক্ষুব্ধ। দ্বিতীয় শ্রেণির আপিলগুলিতে এখনই কোনও জরুরি পরিস্থিতি নেই, ফলে সেগুলির শুনানি আপাতত স্থগিত রাখা যেতে পারে। অর্থাৎ, যাঁদের নাম বাদ পড়ায় ভোটাধিকার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, সেই প্রকৃত ভোটারদের নাম ফিরিয়ে আনার প্রক্রিয়াকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।
আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনকে সামনে রেখে শহরের ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়ে বিশেষ তাগিদ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। আদালতের নির্দেশ, কলকাতা পুরসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ভোটারদের দায়ের করা আপিলগুলি অগ্রাধিকার দিয়ে শুনতে হবে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্রাইবুনালে যাতে সকলে আবেদন জানানোর সুযোগ পান, সে কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন জায়গাকে চিহ্নিত করতে হবে। যাতায়াতের সুবিধা আছে, এমন জায়গায় ট্রাইবুনালের কাজ করতে হবে।
{{/usCountry}}আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনকে সামনে রেখে শহরের ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়ে বিশেষ তাগিদ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। আদালতের নির্দেশ, কলকাতা পুরসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ভোটারদের দায়ের করা আপিলগুলি অগ্রাধিকার দিয়ে শুনতে হবে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্রাইবুনালে যাতে সকলে আবেদন জানানোর সুযোগ পান, সে কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন জায়গাকে চিহ্নিত করতে হবে। যাতায়াতের সুবিধা আছে, এমন জায়গায় ট্রাইবুনালের কাজ করতে হবে।
{{/usCountry}}পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়া ও নতুন নাম অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্ক গড়িয়েছিল শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির মামলাগুলি নিষ্পত্তির ভার যায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালের হাতে। বাদ পড়া বহু ভোটার নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। সেখানে কিছু মামলার নিষ্পত্তি হলেও অধিকাংশ মামলাই এখনও বিচারাধীন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের উপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইবুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ট্রাইবুনাল কাজ করছে।
কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালগুলিতে মোট ৩৮.৩১ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ২২.২১ লক্ষ আবেদন করেছেন ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা। অন্যদিকে, প্রায় ১৬.১০ লক্ষ আবেদন জমা পড়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে। এই বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করতে না পারায় ট্রাইব্যুনালগুলির কাজের গতি নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া এক লক্ষের বেশি আবেদনের মধ্যে প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই বাদ পড়া ভোটারদের পক্ষে রায় গিয়েছে। এমত অবস্থায় বহু যোগ্য ভোটার তালিকার বাইরে রয়েছেন বলে মনে করা হচ্ছে।