UPI ব্যবহারকারীদের জন্য বড় কোনও সরাসরি চার্জ আপাতত আসছে না। তবে ২০০০ টাকার বেশি কিছু ব্যবসায়িক UPI লেনদেনে Merchant Discount Rate বা MDR চালুর সিদ্ধান্তে সোমবার হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রের নতুন নিয়মের উপর স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করা হয়েছিল, তা খারিজ না করলেও আপাতত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। একই সঙ্গে কেন্দ্র এবং সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব চেয়েছে আদালত।

কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট Person to Merchant বা P2M UPI লেনদেনের ক্ষেত্রে MDR বসতে চলেছে। ২০০০ টাকার বেশি লেনদেনে সাধারণ ক্ষেত্রে ০.৪ শতাংশ হারে এই চার্জ নেওয়া হবে। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে MDR-এর সর্বোচ্চ সীমা ৩০০ টাকা রাখা হয়েছে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সাধারণ মানুষ যখন একজনকে আর এক জনকে UPI-এর মাধ্যমে টাকা পাঠাবেন, সেই Person to Person বা P2P লেনদেনে কোনও চার্জ বসছে না। কত টাকা পাঠানো হচ্ছে, তার উপরও এই নিয়মের প্রভাব পড়বে না। কেন্দ্র জানিয়েছে, প্রায় ৯৬ শতাংশ P2M লেনদেনও এই নতুন MDR-এর আওতার বাইরে থাকবে। ২০০০ টাকা পর্যন্ত ব্যবসায়িক পেমেন্ট এবং নির্দিষ্ট ছোট ব্যবসায়ীদের লেনদেনও বিনামূল্যেই থাকবে।
কেন্দ্রের ব্যাখ্যা, MDR আসলে গ্রাহকের কাছ থেকে নেওয়া কোনও UPI ফি নয়। এটি ব্যবসায়ী বা মার্চেন্টের পেমেন্ট ব্যবস্থার মধ্যে থাকা একটি চার্জ। ব্যাংকগুলিকে বলা হয়েছে, এই খরচ যেন ব্যবসায়ীরা গ্রাহকদের উপর চাপিয়ে না দেন। একই সঙ্গে UPI অ্যাপগুলিকে আলাদা করে কোনও প্ল্যাটফর্ম ফি বা লুকোনো চার্জ নেওয়ার অনুমতিও দেওয়া হয়নি।
নতুন ব্যবস্থায় কিছু বিশেষ ক্ষেত্রের জন্য আবার আলাদা নিয়ম রয়েছে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেনে শতাংশের বদলে প্রতি লেনদেনে ৫ টাকা করে MDR ধার্য হবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ এবং স্টকব্রোকারদের মতো মূলধন বাজার সংক্রান্ত লেনদেনে MDR হবে ০.০২ শতাংশ, সেখানেও সর্বোচ্চ ৩০০ টাকার সীমা থাকবে।
{{/usCountry}}নতুন ব্যবস্থায় কিছু বিশেষ ক্ষেত্রের জন্য আবার আলাদা নিয়ম রয়েছে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেনে শতাংশের বদলে প্রতি লেনদেনে ৫ টাকা করে MDR ধার্য হবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ এবং স্টকব্রোকারদের মতো মূলধন বাজার সংক্রান্ত লেনদেনে MDR হবে ০.০২ শতাংশ, সেখানেও সর্বোচ্চ ৩০০ টাকার সীমা থাকবে।
{{/usCountry}}কেন্দ্র এই ব্যবস্থা চালুর পিছনে UPI ব্যবস্থার দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্বের যুক্তি দিয়েছে। সরকারের বক্তব্য, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত বাড়ছে। সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাংক, পেমেন্ট সার্ভিস এবং অ্যাপ সংস্থাগুলির খরচ সামলানোর জন্য নতুন কাঠামো তৈরি করা হয়েছে।
অন্য দিকে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর অভিযোগ, ২০০০ টাকার বেশি লেনদেনে MDR চালুর সিদ্ধান্তের ক্ষেত্রে যথেষ্ট আইনি সুরক্ষা, স্বচ্ছতা এবং জনপরামর্শ ছিল না। ব্যবসায়ীদের উপর এর প্রভাব কী হতে পারে, সেই প্রশ্নও তোলা হয়েছে।
সোমবার সেই মামলাতেই কেন্দ্রের বক্তব্য শোনে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, বিষয়টির অনেকটাই আইনি প্রশ্নের পাশাপাশি প্রযুক্তিগত ও বাস্তবায়ন সংক্রান্ত। কেন্দ্র এবং অন্যান্য পক্ষকে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপাতত ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম চালুর পথে কোনও আদালতি বাধা পড়ল না।
ফলে সাধারণ UPI ব্যবহারকারীদের জন্য আপাতত স্বস্তির জায়গা একটাই, ব্যক্তি থেকে ব্যক্তির টাকা পাঠানো আগের মতোই বিনামূল্যে থাকবে। কিন্তু দোকান, ই কমার্স বা অন্য ব্যবসায়ীর কাছে ২০০০ টাকার বেশি কিছু UPI পেমেন্টের ক্ষেত্রে ১৫ অক্টোবরের পর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা। এখন নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে।